সবচেয়ে কম বয়সে পদক জিতে ইতিহাস চীনা স্কুলছাত্রীর

স্পোর্টস ডেস্ক
০১ আগস্ট ২০২৫, ১৬:৩৩আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১৬:৩৩

চীনের স্কুলছাত্রী ইউ জিদি ইতিহাসের সবচেয়ে কম বয়সী সাঁতারু হিসেবে ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপে পদক জিতেছেন। চীন রিলেতে ব্রোঞ্জ জিতেছে, যেখানে প্রতিযোগী ছিলেন এই ১২ বছর বয়সী সাঁতারু।

ইউ জিদি বৃহস্পতিবারের ফাইনালে অল্পের জন্য পদক বঞ্চিত হন। তবে এই সপ্তাহে মেয়েদের ৪*২০০ মিটার ফ্রি স্টাইলের হিটে উতরে যান। সিঙ্গাপুরে এই প্রতিযোগিতায় অনুষ্ঠিত ফাইনালে তৃতীয় হয় চীন, যুক্তরাষ্ট্র রুপা ও অস্ট্রেলিয়া স্বর্ণ জেতে।

১৯৩৬ সালের অলিম্পিকসে ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ব্রোঞ্জ মেডেল জয়ী ডেনমার্কের ইঙ্গে সোরেনসেনের পর বড় কোনও আন্তর্জাতিক মঞ্চে সর্বকনিষ্ঠ পদক জয়ী ইউ জিদি। 

পদক গলায় ঝুলিয়ে তিনি বললেন, ‘অনেক আবেগতাড়িত হয়ে পড়েছি। দারুণ অনুভূতি।’

গত বৃহস্পতিরবার একটুর জন্য ২০০ মিটার বাটারফ্লাইয়ে পদক জিততে পারেননি ইউ জিদি। চতুর্থ হন। তার আগে সোমবার ০.০৬ সেকেন্ডের জন্য পদক জেতা হয়নি ব্যক্তিগত মিডলে ফাইনালে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী