১৩বারের মতো বিশ্ব রেকর্ড ভাঙলেন ডুপ্লান্টিস

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০২৫, ১৫:৪৬আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১৬:০০

পোল ভল্টের কথা এলেই আরমান্দ ডুপ্লান্টিসের নামটা চলে আসে। লম্বা পোল হাতে একের পর এক পুরনো রেকর্ড ভেঙে নতুন বিশ্ব রেকর্ড গড়েন তিনি। যার ব্যতিক্রম হলো না হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্সেও। পুরুষ পোল ভল্টে ১৩বারের মতো বিশ্ব রেকর্ড ভেঙেছেন। এই বছরেই এমনটা হলো তৃতীয়বার! এবার অতিক্রম করেছেন ৬.২৯ মিটার। 

২৫ বছর বয়সী ডাবল অলিম্পিক সোনা জয়ী ও বিশ্ব চ্যাম্পিয়ন গত জুনেই স্টকহোমের ডায়মন্ড লিগ মিটে ৬.২৮ মিটার অতিক্রম করেছিলেন। মঙ্গলবার বুদাপেস্টে দ্বিতীয় টেষ্টায় সেই উচ্চতাও পেরিয়ে যান তিনি।  

ডুপ্লান্টিস পোল্যান্ডে ২০২০ সালের ফেব্রুয়ারিতে ৬.১৭ মিটার লাফিয়ে প্রথমবার বিশ্ব রেকর্ড ভেঙেছিলেন। যা এর আগে ছয় বছর ধরে দখলে ছিল ফরাসি রেনো লাভিলেনির।

ডুপ্লান্টিসের স্বভাবসিদ্ধ বৈশিষ্ট্য হলো রেকর্ড এক সেন্টিমিটার করে উন্নত করা। তিনি ৬.১১ মিটারে প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হন। গ্রিসের ইমানুয়েল কারালিস একই উচ্চতায় দুইবার ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেন। এরপর সুইডিশ তারকাকে নতুন রেকর্ডের জন্য বার উঁচু করতে হয়েছে। সামান্য দণ্ড কাঁপালেও তিনি দ্বিতীয় প্রচেষ্টায় সফলভাবে সেটা পেরিয়ে গেছেন।

শনিবার পোল্যান্ডের সিলেসিয়া ডায়মন্ড লিগে অংশ নেবেন তিনি। যেখানে গত বছরও বিশ্ব রেকর্ড গড়েছিলেন।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি