তিস্তা জোনে শুভসূচনা রংপুর ও লালমনিরহাটের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ আগস্ট ২০২৫, ১৭:৫৭আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১৭:৫৭

তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের তিস্তা জোনের খেলা আজ শনিবার রংপুর স্টেডিয়ামের ইনডোর মাঠে শুরু হয়েছে। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে আটটি এবং নারী বিভাগে সাতটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে অংশ নিয়েছে।

উদ্বোধনী দিনে পুরুষ বিভাগে জয় পেয়েছে স্বাগতিক রংপুর ও লালমনিরহাট জেলা।  উত্তেজনাপূর্ণ ম্যাচে রংপুর ৫৬-৩৯ পয়েন্টে ঠাকুরগাঁও জেলাকে হারিয়েছে। আরেক ম্যাচে লালমনিরহাট ৬৭-১৭ পয়েন্টে পঞ্চগড় জেলার বিপক্ষে জয়লাভ করেছে। 

পুরুষদের পাশাপাশি নারী বিভাগেও দাপট দেখিয়েছে স্বাগতিক রংপুর। তারা ৬০-২৩ পয়েন্টে ঠাকুরগাঁও জেলাকে পরাজিত করে। নারী বিভাগের অন্য ম্যাচে দিনাজপুর ৩৮-২৬ পয়েন্টে পঞ্চগড় জেলাকে হারিয়েছে। 

কাবাডি ফেডারেশন এই চ্যাম্পিয়নশিপকে মোট আটটি জোনে ভাগ করেছে। তিস্তা জোনের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৮ আগস্ট। এর আগে গত ২৯ থেকে ৩১ জুলাই বগুড়ায় পদ্মা জোনের খেলা সম্পন্ন হয়েছে। জোনাল পর্যায়ের খেলা শেষে প্রতিটি জোনের বিজয়ী দল নিয়ে আন্তঃজেলা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। সেখান থেকে সেমিফাইনালিস্ট চারটি দল সার্ভিসেস দলের সাথে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেবে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘এশিয়ার ব্রাজিল’ দলে সুস্থ হয়ে উঠছেন ‘জাপানের মেসি’ 
‘এশিয়ার ব্রাজিল’ দলে সুস্থ হয়ে উঠছেন ‘জাপানের মেসি’ 
সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিলের চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেফতার 
সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিলের চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেফতার 
আদাবরে পিটুনির শিকার যুবক, হাসপাতা‌লে মৃত্যু 
আদাবরে পিটুনির শিকার যুবক, হাসপাতা‌লে মৃত্যু 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সাইবার নিরাপত্তা সংক্রান্ত সংশোধনী বিল উত্থাপন সংসদে  
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সাইবার নিরাপত্তা সংক্রান্ত সংশোধনী বিল উত্থাপন সংসদে  
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি