স্বাধীনতা কাপ হ্যান্ডবলে চ্যাম্পিয়ন বিজিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৬, ১৯:৩০আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৯:৩৪

স্বাধীনতা কাপ হ্যান্ডবলে চ্যাম্পিয়ন বিজিবি স্বাধীনতা কাপ হ্যান্ডবলের শিরোপা জিতেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আজ জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বর্ডার গার্ড বাংলাদেশ ৩৬-২৫ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়ে শিরোপা জেতে। অন্যদিকে মহিলা বিভাগের ফাইনালে বাংলাদেশ আনসারকে ৩৩-২৪ গোলে পরাজিত করে বিজেএমসি।

বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান ১১টি, সাগর মিয়া ৯টি, বিপুল ঘোষ ও আব্দুস সাত্তার যথাক্রমে ৫টি করে গোল করেন। বাংলাদেশ পুলিশের পক্ষে মাহাবুবুল ১১টি, এফএম হেলাল ৪টি, সোহাগ ও রাসেল যথাক্রমে ৩টি করে গোল করেন।

বিজেএমসির শিল্পি ও শিরিনা ৯টি করে ও ডালিয়া ৮টি গোল করেন। বাংলাদেশ আনসারের নিশি ১২টি গোল করে ম্যাচের সর্বাধিক গোলদাতা হলেও দলের হার রুখতে পারেননি।

বর্ডার গার্ড বাংলাদেশের মেহেদী হাসান এবং বিজেএমসির ডালিয়া আক্তার সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের প্রাক্তন সহ-সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি একেএম নূরুল ফজল বুলবুল।
এছাড়া অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, সাংগঠনিক কমিটির চেয়ারম্যান মিসেস হামিদা বেগম, সম্পাদক মইন উদ্দিন ভূইয়াসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী