শ্রেষ্ঠত্ব ফিরে পেলেন ইমরানুর, সুমাইয়া হারালেন শিরিনকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ আগস্ট ২০২৫, ১৮:২৩আপডেট : ২২ আগস্ট ২০২৫, ১৯:৫২

প্যারিস অলিম্পিকে চোটের কারণে ইমরানুর ভালো করতে পারেননি। অস্ত্রোপচার হওয়ায় ট্র্যাকের বাইরে থাকতে হয়েছে অনেক দিন। তবে চোট কাটিয়ে দেশে ফিরে জাতীয় সামার অ্যাথলেটিকসে অংশ নিয়েই ১০০ মিটার স্প্রিন্টে শ্রেষ্ঠত্ব ফিরে পেয়েছেন লন্ডন প্রবাসী অ্যাথলেট। ইমরানুরের মতো মেয়েদের ১০০ মিটারে শিরিন আক্তারকে হারিয়ে সেরার মুকুট ফিরে পেয়েছেন সুমাইয়া দেওয়ান।

ঢাকার জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে শুক্রবার ১০ দশমিক ৬৪ সেকেন্ড টাইমিং করে সেরা হন বাংলাদেশ নৌবাহিনীর হয়ে দৌড়ানো ইমরানুর। বাংলাদেশ সেনাবাহিনীর আব্দুল মোতালেব ১০ দশমিক ৮৬ সেকেন্ড নিয়ে হয়েছেন দ্বিতীয়।

ইমরানুরের অনুপস্থিতিতে জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানবের পদক জেতা ইসমাইল হোসেন সামার অ্যাথলেটিকসে এসে হলেন তৃতীয়। তিনি সময় নিয়েছেন ১০ দশমিক ৮৮ সেকেন্ড।

ঘরোয়া প্রতিযোগিতায় এ নিয়ে ১০০ মিটারে পঞ্চমবার সেরা হলেন ইমরানুর।

মেয়েদের ইভেন্টে ১২ দশমিক ১৯ সেকেন্ড টাইমিং করে ২০২২ সালের পর দ্রুততম মানবীর খেতাব জিতেছেন সুমাইয়া। টানা সেরা হওয়া শিরিন আক্তার তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে ১২ দশমিক ২১ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন দ্বিতীয়।

দেশের দ্রুততম মানবী কে হলেন- শিরিন নাকি সুমাইয়া, এ নিয়ে বিতর্ক হয়। তবে শেষ পর্যন্ত সুমাইয়াকে দেশের ফের দ্রুততম মানবী ঘোষণা করেছেন বিচারকরা।

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী