জাতীয় নারী হ্যান্ডবলের ফাইনালে আনসার ও পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২৫, ১৯:৪২আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১৯:৪২

রুচি জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ।

পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী স্টেডিয়ামে রবিবার প্রথম সেমিফাইনালে আনসার ৪১-১৬ গোলে হারিয়েছে ঢাকা জেলা ক্রীড়া সংস্থাকে। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ হলেও কোনও প্রতিদ্বন্দ্বিতা হয়নি এই ম্যাচে। একেবারে একপেশে লড়াইয়ে প্রথমার্ধে আনসার ২২-৯ গোলে এগিয়ে ছিল। 

দিনের অন্য সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ ৪০-২৮ গোলে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়েছে। দিনের প্রথম সেমিফাইনালের তুলনায় এই ম্যাচটি কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতা ছড়ায়। প্রথমার্ধে পুলিশ ১৭-১৩ গোলে এগিয়ে ছিল। 

আগামীকাল সোমবার বিকেল ৩টায় ফাইনালে মুখোমুখি হবে আনসার ও পুলিশ। এর আগে তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচে সকাল সাড়ে এগারোটায় মুখোমুখি হবে ঢাকা ও পঞ্চগড়।

ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

জাতীয় নারী হ্যান্ডবলের পৃষ্ঠপোষকতা করছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী