ফাতেমা মুজিবকে ছাড়াই জুলাই রেভল্যুশন চ্যাম্পিয়নশিপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ আগস্ট ২০২৫, ১৬:৪০আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১৬:৪৩

এস এ গেমসে স্বর্ণপদক জয়ী ফাতেমা মুজিবকে ছাড়াই শুরু হচ্ছে জুলাই রেভল্যুশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ। আগামী ২৯ ও ৩০ আগস্ট শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে হবে এই প্রতিযোগিতা। 

দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে ফেন্সিংয়ে বাংলাদেশের প্রথম সোনা জেতা ফাতেমা মুজিব ইনজুরির কারণে এবারের আসরে খেলতে পারছেন না। হাঁটুর চোটের কারণে অন্তত চার মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

২০১৯ সালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত এসএ গেমসে প্রথমবার অংশ নিয়েই সোনা জিতে আলোচনায় আসেন ফাতেমা। ২০২৬ সালের জানুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিতব্য ১৪তম এসএ গেমসকে সামনে রেখে জাতীয় ক্যাম্প শুরু হলেও সেখানে নেই এই ফেন্সার। প্রস্তুতি নিতে গিয়েই হাঁটুতে গুরুতর আঘাত পান তিনি।
বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদে হয়েছে জুলাই রেভল্যুশন চ্যাম্পিয়নশিপ উপলক্ষে সংবাদ সম্মেলন। যেখানে ঘুরেফিরে বারবার উঠে এসেছে ফাতেমার প্রসঙ্গ।

ফাতেমা যে চোটের কারণে ছিটকে গেছেন, সে প্রসঙ্গে ফেন্সিং ফেডারেশনের সভাপতি মেজর (অব.) কামরুল ইসলাম বলেছেন, ‘ফাতেমা মুজিবের ইনজুরিটা দুঃখজনক। আমাদের সহযোগিতায় নেভির মাধ্যমে সিএমএইচে তার অপারেশন করানো হয়েছে। সফল অস্ত্রোপচার হয়েছে। তবে চিকিৎসক রেস্ট্রিকশন দিয়েছেন। অন্তত চার মাস তার বিশ্রামের প্রয়োজন। আমরা চেষ্টা করছি তাকে আনার জন্য। তবে নেক টু নেক তার কাছাকাছি ফেন্সার আমাদের আছে।’

ফাতেমার বিকল্পও দেখছেন তিনি, ‘এখন আমাদের ট্রেনিং হচ্ছে এবং বিদেশি কোচ আসার পরে ওই গ্যাপটা পুষিয়ে নেবো। তবে একটা মানসিক চাপ তো দলে থাকেই। যেমন সাকিব আল হাসান খেলছেন না। অন্য খেলোয়াড়রা আউট হয়ে যাচ্ছেন। ওই রকম একটা সমস্যা তো থেকেই যায়। তবে আশা করছি, এই সমস্যা আমরা কাটিয়ে উঠবো।’

জুলাই রেভল্যুশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌ বাহিনী, আনসার ও ভিডিপি, বিজিবি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাব সমূহ।

প্রতিযোগিতার দলগত ইভেন্ট থাকছে না। ইপি, সেবার, ফয়েল-এই তিনটি ব্যক্তিগত ইভেন্টে নারী ও পুরুষ মিলিয়ে অংশ নেবে প্রায় ১৭৫ জন ফেন্সার। প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে বিখ্যাত ব্র্যান্ড সুজুকি মোটর বাইক। মিডিয়া পার্টনার আমার দেশ ও চ্যানেল টোয়েন্টি ফোর। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেন্সিং ফেডারেশনের সভাপতি মেজর (অব.) কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক বসুনিয়া এম আশিকুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য রেজাউর রহমান সিনহা, সদস্য শফিকুর রহমান, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান র‌্যানকন মোটর বাইকস লিমিটেডের নির্বাহী পরিচালক কাজী আশিক উর রহমান।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী