ভারত থেকে সাফল্য নিয়ে ফিরলো বাংলাদেশের সাঁতারুরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২

ভারতের মুর্শিদাবাদে ভাগীরথী নদীতে অনুষ্ঠিত ৭৯তম বিশ্ব দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতায় বাংলাদেশের সাঁতার দল সাফল্য অর্জন করে গতকাল রাতে দেশে ফিরেছে। মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে বাংলাদেশ দলের  সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় মিষ্টিমুখ করিয়ে তাদের অভিনন্দন জানান সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন, ফেডারেশনের কোষাধ্যক্ষ মেজর (অব.) মো. আতিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা। 

গত ৩১ আগস্ট অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ দল মোট ৬টি পদক জিতেছে, যার মধ্যে ৩টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক রয়েছে। পুরুষ ও নারী উভয় বিভাগে পদকের পাশাপাশি তাদের ট্রফিও দেওয়া হয়েছে। 

পুরুষদের ৮১ কিলোমিটার সাঁতারে বাংলাদেশ সেনাবাহিনীর সাঁতারু নুরুল ইসলাম দ্বিতীয় এবং মো. নয়ন আলী তৃতীয় স্থান অর্জন করেন। একইভাবে পুরুষদের ১৯ কিলোমিটার সাঁতারেও বাংলাদেশের সাফল্য ছিল চোখে পড়ার মতো। এই বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ রৌপ্য পদক এবং জুয়েল আহমেদ ব্রোঞ্জ পদক জিতে দেশের পদক সংখ্যা আরও বাড়িয়ে নেন। 

নারী বিভাগে ১৯ কিলোমিটার সাঁতারেও বাংলাদেশের মেয়েরা দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। এই ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন রৌপ্য পদক এবং বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা ব্রোঞ্জ পদক অর্জন করেন। 

মোট ১৬ সদস্যের বাংলাদেশ সাঁতার দল এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন এই সাফল্যের জন্য সাঁতারুদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘এই অর্জন বাংলাদেশের সাঁতারকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং তরুণ সাঁতারুদের উৎসাহিত করবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি