বিশ্ব আর্চারি থেকে সম্মাননা পেলেন বাংলাদেশের সংগঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৩

দেশের আর্চারিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার স্বীকৃতি হিসেবে বিশ্ব আরচারির পক্ষ থেকে সম্মাননা পেয়েছেন বাংলাদেশের কাজী রাজীব উদ্দিন চপল। সাংগঠনিক দক্ষতা এবং খেলাটির উন্নয়নে নিরলস প্রচেষ্টার জন্য তাকে ব্রোঞ্জ ফলক দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে চলমান ৫৬তম বিশ্ব আর্চারি কংগ্রেস চলাকালে এই সম্মাননা দেওয়া হয়।

চপল বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট।

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সংগঠক চপল দীর্ঘদিন ধরে শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও আর্চারির উন্নয়নে কাজ করে চলেছেন। বিশ্ব আর্চারির ইলেক্টোরাল বোর্ডের সদস্য হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পাশাপাশি, ইসলামিক এবং দক্ষিণ এশিয়ার আর্চারির সদস্য দেশগুলোর ডেভেলপমেন্ট কনসালটেন্ট হিসেবেও কাজ করছেন।

/টিএ/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী