বিয়ের পিঁড়িতে ১৬বারের দ্রুততম মানবী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬

জাতীয় অ্যাথলেটিকসে ১৬ বারের দ্রুততম মানবী শিরিন আক্তার। ৩০ বছর বয়সে এখনও ট্র্যাকে দৌড়ে বেড়াচ্ছেন। সবশেষ সুমাইয়া দেওয়ানের কাছে খেতাব হারিয়েছেন। এবার শিরিন ট্র্যাকে দৌড়ানোর পাশাপাশি ঘর সংসারের দিকেও মনোযোগ দিতে যাচ্ছেন। বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন সাতক্ষীরা থেকে উঠে আসা এই অ্যাথলেট। ৩ অক্টোবর সেই শুভ পরিণয়ের দিন।

হবু বর শিরিনের পূর্ব পরিচিত। আরও পরিষ্কার করে বললে বিকেএসপিতে একই ক্লাসে পড়েছেন। নাইমুর রহমান লিঙ্কন বর্তমানে জাতীয় বাস্কেটবল দলের খেলোয়াড় ও বিমান বাহিনীতে আছেন। 

ভালো লাগা থেকে শুভ পরিণয় হতে যাচ্ছে বলে শিরিন বাংলা ট্রিবিউনকে জানালেন, ‘লিঙ্কন ও আমি বিকেএসপিতে এক ক্লাসেই পড়েছি। সেখান থেকে সখ্যতা। এখন বিয়ের বন্ধনে জড়াচ্ছি।  সবার কাছে তাই দোয়া চাই।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি