চীনে একচেটিয়া খেলে ফাইনালে বাংলাদেশের অ্যাকাডেমি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৫

চীনে তিয়ানউ লিউফাং কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ অ্যাকাডেমি ফুটবল দল।  শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সেমি ফাইনালে  হেনান প্রদেশের হাই স্কুল ফুটবল দলকে ৪-০ গোলে হারিয়ে লাল সবুজ দল ফাইনালে জায়গা করে নিয়েছে।

সেমিফাইনালে একক আধিপত্য রেখেছে লাল সবুজের প্রতিনিধিরা। যার শুরুটা ১৩ মিনিটে। রায়হানুল ইসলাম রবিনের গোলে লিড নেয় বাংলাদেশ একাডেমি ফুটবল দল। ব্যবধান দ্বিগুণ করতে অপেক্ষা মাত্র তিন মিনিটের। ১৭ মিনিটে স্কোরশিটে নাম তোলেন তাহসান খান। বিরতি যাওয়ার আগে যোগ হয় আরও একটি গোল। এবার স্কোরারের নাম স্বপন হোসেন। তিন গোলে এগিয়ে থেকে বিরতি যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরেও গোলের ধারায় বাংলাদেশ। ব্যবধান ৪-০ করেন মোহাম্মদ হেদায়েতুল্লাহ। বাকি সময় আর গোল না হলে বড় ব্যবধানে জিতে দাপটের সঙ্গে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত হয় লাল সবুজ দলের।

শনিবার (২৭ সেপ্টেম্বর)   দুপুরে ফাইনালে উহান দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

/টিএ/এপিএইচ/
সম্পর্কিত
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি