বিশ্বকাপে ফাইনালে যাওয়া সেই কলির পথ অনুসরণ করলেন স্বামীও

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ অক্টোবর ২০২৫, ১৬:০৭আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১৬:৪৫

ইন্দোনেশিয়াতে বিশ্বকাপ শুটিংয়ে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে ষষ্ঠ হয়ে ফাইনালে উঠে হইচই ফেলে দিয়েছিলেন বাংলাদেশের কামরুন নাহার কলি। দুবছর আগে সেই রেকর্ডটি এখনও আছে। মাঝে বিরতি দিয়ে কলি আবার শুটিংয়ে ফিরেছেন। এবার একই পথ অনুসরণ করে তার স্বামী মির্জা আবিদুর রহমান আহাদও শুটিংয়ে নাম লিখিয়েছেন।

দিন কয়েক আগে পাকিস্তানের এসএ গেমসের জন্য শুটিং ফেডারেশন ট্রায়াল আয়োজন করেছিল। কামরুন্নাহার কলি রাইফেল ইভেন্টে সেরা হয়েছেন। স্বামী মির্জা আবিদুর রহমানও পিস্তলে নতুনদের মধ্যে সেরা হয়ে চমক দেখিয়েছেন। দুজনেই শুটিং ফেডারেশন থেকে পেয়েছেন পুরস্কার।

মাঝে ফেডারেশন অচলায়তন ও সংসারের ব্যস্ততার কারণে কলিকে শুটিং থেকে দূরে থাকতে হয়েছে। প্রায় ছয় মাসের শিশু মির্জা আয়মানকে দিতে হয়েছে সময়। এখন কিছুটা গুছিয়ে আবার শুটিং শুরু করেছেন বিএসপিএ পুরস্কার পাওয়া শুটার।

কলি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নতুন করে আবারও শুরু করতে হচ্ছে। সংসার সামলে শুটিংয়ে মনোযোগ দিয়েছি। আমার স্বামী আমাকে দেখে শুটিংয়ে পা দিয়েছে। আগে কখনও অংশ নেয়নি। ও নতুনদের মধ্যে প্রথম হয়েছে। ওর মধ্যে প্রতিভা আছে। আগ্রহও কম নয়। এখন আমরা দুজনই এসএ গেমসের জন্য তৈরি হবো।’

মির্জা আবিদুর রহমান শুটিংয়ে আসা নিয়ে বলেন, ‘কলি নিয়মিত খেলে আসছে। আগে থেকে দেখে আসছি। তখন থেকে আগ্রহ তৈরি হয়। এখন রাজধানী ক্লাবের হয়ে আমি ট্রায়ালই দিয়ে ফেললাম। ভালো করতে পেরেছি। আশা করছি প্রশিক্ষণ নিতে পারলে পিস্তল ইভেন্টে ভালো করতে পারবো।’

/টিএ/এমকেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি