জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ মাদারীপুর ও বরিশাল চ্যাম্পিয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ অক্টোবর ২০২৫, ১৭:০৫আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ১৭:০৫

‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের জোনাল পর্ব শেষ হয়েছে ধানসিঁড়ি জোনের খেলা দিয়ে। গোপালগঞ্জে বাংলাদেশ ন্যাশনাল কাবাডি অ্যাকাডেমিতে ফাইনালে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মাদারীপুর জেলা। অন্যদিকে নারী বিভাগে শিরোপা জিতেছে বরিশাল জেলা।

পুরুষ বিভাগের ফাইনালে মাদারীপুর ৩৯-৩১ পয়েন্টের ব্যবধানে বরিশালকে হারিয়ে শিরোপা জিতেছে। এর আগে প্রথম সেমিফাইনালে বরিশাল ৩৭-৩২ পয়েন্টে হারায় ঝালকাঠিকে। দ্বিতীয় সেমিফাইনালে মাদারীপুর দাপুটে পারফরম্যান্সে ৫৬-৩৯ পয়েন্টের ব্যবধানে বাগেরহাটকে হারিয়ে ফাইনালে ওঠে।

জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে নারী বিভাগে চ্যাম্পিয়নরা

অন্যদিকে নারী বিভাগের ফাইনালে মুখোমুখি হয়েছিল বরিশাল এবং মাদারীপুর। এই ম্যাচে মাদারীপুরকে কোনও সুযোগ না দিয়ে বরিশালের মেয়েরা ৩০-১৮ পয়েন্টের ব্যবধানে সহজে জয় তুলে নেয় এবং চ্যাম্পিয়ন হয়।

ধানসিঁড়ি জোনের মধ্য দিয়ে জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের জোনাল পর্যায়ের খেলা শেষ হলো। এখন প্রতিটি জোন থেকে বিজয়ী দলগুলো পরবর্তী ধাপ আন্তঃজেলা চ্যাম্পিয়নশিপে অংশ নেবে। সেখান থেকে চারটি সেমিফাইনালিস্ট দল সার্ভিসেস দলের সঙ্গে জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পাবে।

/টিএ/এমকেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি