৪২ লাখ টাকার সাঁতার প্রতিযোগিতায় প্রথমবার নারীদের ডাইভিং ইভেন্ট 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২৫, ১৭:১৭আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১৭:১৭

ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামী ২০-২৩ অক্টোবর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হতে যাচ্ছে ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাধ্যমে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে নারীদের ৩টি ডাইভিং ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। 

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনের ডাচ বাংলা ব্যাংক অডিটরিয়ামে রবিবার এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য তুলে ধরেন সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন। এবারের প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ আনসারসহ মোট ৬৭টি টিম অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে প্রায় ৫১৬ জন পুরুষ ও ৭৯ জন নারী সাঁতারু, ১০৫ জন টিম অফিসিয়াল এবং ১২০ জন মিট অফিসিয়ালসহ সর্বমোট ৮১৬ জন অংশ নিচ্ছেন। 

ওয়ার্ল্ড অ্যাকোয়াটিকসের ইভেন্ট অনুযায়ী এই প্রথমবার পুরুষ বিভাগে ৮০০ মি. ফ্রি স্টাইল, মহিলা বিভাগে ১৫০০মি. ফ্রি স্টাইল এবং ৪x১০০ মিক্সড ফ্রি স্টাইল রিলে (পুরুষ ও মহিলা) এবং ৪x১০০ মিক্সড মিডলে রিলে (পুরুষ ও মহিলা) ইভেন্টগুলো জাতীয় সাঁতারে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

নতুন ইভেন্টগুলোসহ সাঁতারে (পুরুষ-২০টি, নারী-২০টি ও মিক্সড রিলে- ২টি) মোট ৪২টি ইভেন্ট, ডাইভিংয়ে (পুরুষ-৩টি, নারী-৩টি) মোট ৬টি ইভেন্ট এবং ওয়াটার পোলোসহ সর্বমোট ৪৯টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। 

প্রতিযোগিতার মোট বাজেট ধরা হয়েছে ৪২ লাখ টাকা। এর মধ্যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপ ২৫ লাখ টাকা প্রদান করছে এবং বাকি টাকা ফেডারেশন বহন করবে।

সংবাদ সম্মেলনে সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন জানান, ‘এবার বিজয়ীদের মেডেলের পাশাপাশি আর্থিক পুরস্কারও দেওয়া হবে। স্বর্ণজয়ী সাঁতারু ২ হাজার টাকা, রৌপ্যজয়ী সাঁতারু ১ হাজার টাকা এবং ব্রোঞ্জজয়ী সাঁতারু ৫০০ টাকা পাবে। এছাড়া প্রতিটি জাতীয় রেকর্ডের জন্য ৫ হাজার টাকা করে দেওয়া হবে।’

আসন্ন এসএ গেমস সামনে রেখে প্রস্তুতি সম্পর্কে মাহবুবুর রহমান শাহীন বলেন, ‘মিশরীয় কোচের অধীনে আমাদের পুরোদমে অনুশীলন চলছে। সাঁতারুরা বলছে এই কোচের অধীনে প্রশিক্ষণ নিতে পেরে তারা অনেক উপকৃত হচ্ছে। এই কোচ দীর্ঘ সময় থাকলে সাঁতার তার হারানো জায়গায় ফিরে যাবে। তার চুক্তির মেয়াদ জানুয়ারি পর্যন্ত, তবে সাঁতারের ভালোর জন্য তার চুক্তির মেয়াদ বাড়ানো দরকার।’

জাতীয় সাঁতার এবারও হ্যান্ডটাইমিংয়ে হচ্ছে।  স্কোর বোর্ড সচল  নিয়ে আর আশাবাদী নয় ফেডারেশন। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সুইমিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক নিবেদিতা দাস, কোষাধ্যক্ষ মেজর (অবঃ) মোহাম্মদ আতিকুর রহমান, নৌবাহিনীর কমান্ডার আলিমুল ইসলাম এবং স্পন্সর প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের মিডিয়া ম্যানেজার ইব্রাহিম খলিল পলাশ।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী