জয়ে শুরু বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২২ অক্টোবর ২০২৫, ২০:৫৪আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ২১:১৫

জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপ। 

বুধবার (২২ অক্টোবর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ছয় দেশের অংশগ্রহণে ছেলেদের এই টুর্নামেন্টে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। 

স্বাগতিকরা মালদ্বীপকে সরাসরি ৩-০ সেটে হারিয়েছে। তিন গেমের মধ্যে ২৫-২১, ২৫-১৩ ও ২৫-২১ পয়েন্টে জয় আসে বাংলাদেশের। এছাড়া দিনের অন্য দুই খেলায় তুর্কমেনিস্তান সরাসরি ৩-০ সেটে নেপালকে সহজেই হারিয়েছে। তবে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে শ্রীলংকা ও আফগানিস্তানের মধ্যে। শেষ পর্যন্ত শ্রীলংকা ৩-২ সেটে হারিয়েছে আফগানদের।

বিকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। তিনি বলেন, ‘বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ এক দেশ। আমি আশা করছি এই টুর্নামেন্ট অনেক উপভোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। সবার অংশগ্রহণে সফল একটি টুর্নামেন্ট হবে।’ 

/টিএ/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে ৪ স্থানে ককটেল বিস্ফোরণ
রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে ৪ স্থানে ককটেল বিস্ফোরণ
এখনই অবসরে যাচ্ছেন না রোনালদো, ডাক পেলেন জাতীয় দলে
এখনই অবসরে যাচ্ছেন না রোনালদো, ডাক পেলেন জাতীয় দলে
দ.কোরিয়ার খেলোয়াড়রা শুনলো উ. কোরিয়ার জাতীয় সংগীত!
দ.কোরিয়ার খেলোয়াড়রা শুনলো উ. কোরিয়ার জাতীয় সংগীত!
লিগ শুরুর দিনেই আবাহনীর হোঁচট, ফর্টিসের গোলবন্যা
লিগ শুরুর দিনেই আবাহনীর হোঁচট, ফর্টিসের গোলবন্যা
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী