বাহরাইনে পদক পাওয়া কাবাডি দলকে আইজিপির ১০ লাখ টাকা পুরস্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২৫, ১৮:৩২আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১৮:৫৮

বাহরাইনে তৃতীয় এশিয়ান যুব গেমসে সাফল্য পাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা কাবাডি দলের জন্য রবিবার কাবাডি ফেডারেশনের সভাপতি এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম ১০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছেন।

আজ তার দফতরে খেলোয়াড়রা দেখা করতে গেলে এমন পুরস্কার ঘোষণা করা হয়। কাবাডি দলের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে ফেডারেশনের সভাপতি বাহারুল আলম বলেছেন, ‘এই তরুণ খেলোয়াড়রা দেশের জন্য যে গৌরব এনেছে, তা অনুপ্রেরণাদায়ক। তাদের এই ঐতিহাসিক অর্জনে আমরা গর্বিত। ভবিষ্যতে তাদের আরও ভালো খেলার জন্য আমরা সব ধরনের সহায়তা অব্যাহত রাখব।’

এশিয়ান যুব গেমসের আগের দুই আসরে কোনও পদক আসেনি। এবার প্রথম বাংলাদেশ বালিকা কাবাডি দল শ্রীলঙ্কাকে হারিয়ে এই গেমসের ইতিহাসে বাংলাদেশের প্রথম ব্রোঞ্জ পদক নিশ্চিত করে। মেয়েদের কাবাডিতে বাংলাদেশ, ভারত, ইরান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

মেয়েদের সাফল্যের পরপর বাংলাদেশের ছেলেরাও একই ধারার পুনরাবৃত্তি করে ব্রোঞ্জ পদক জয় করে। কাবাডিতে অংশগ্রহণকারী সাতটি দলের মধ্যে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি