‘ক্রীড়াঙ্গনে ক্রীড়াবিদ ও সংগঠকরা থাকবে সেখানে আইনজীবী, অধ্যাপক কেন?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ অক্টোবর ২০২৫, ১৯:১৫আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১৯:১৫

মহিলা ক্রীড়া সংস্থায় নতুন অ্যাডহক কমিটি প্রকাশ করার পর চারদিকে ক্ষোভের সৃষ্টি হয়েছে। রবিবার বিকালে মোহামেডান স্পোর্টিং ক্লাবে সংবাদ সম্মেলন করে ৬জন সাবেক নারী ক্রীড়াবিদ ও সংগঠক অবিলম্বে মহিলা ক্রীড়া সংস্থায় কমিটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন।  

সাবেক তারকা শ্যুটার সাবরিনা সুলতানা ক্ষোভের সঙ্গে বলেছেন, ‘আমরা দীর্ঘদিন ক্রীড়াঙ্গনে রয়েছি। শ্যুটিং ফেডারেশন,মহিলা ক্রীড়া সংস্থায় আমার জায়গা হয় না। মহিলা ক্রীড়া সংস্থার কমিটিতে দেখছি অনেকে ক্রীড়ানুরাগী। এদের কাউকে আমরা ক্রীড়াঙ্গনের কেউ চিনি না। এই কমিটি অবিলম্বে প্রত্যাহারের আবেদন জানাই।’

সাবেক তারকা ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন নাহার ডানা- তার নেতৃত্বেই মূলত আজকের সংবাদ সম্মেলন  হয়েছে। তার সরাসরি কথা, ‘ক্রীড়াঙ্গনে ক্রীড়াবিদ, সংগঠকরা থাকবে সেখানে আইনজীবী, অধ্যাপক কেন। ক্রীড়াঙ্গনে অনেক নারী রয়েছেন যোগ্য যারা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক হতে পারেন। আমরা ক্রীড়া উপদেষ্টার কাছে এই কমিটি দ্রুত পরিবর্তন চাই। ক্রীড়া উপদেষ্টা এটি সুরাহা না করলে প্রধান উপদেষ্টার শরণাপন্ন হবো।’

এরপর ডানা বলেন, ‘ফুটবল, ক্রিকেটে সাবেকরা সভাপতি হতে পারলে মহিলা ক্রীড়া সংস্থায় কেন সভাপতি, সেক্রেটারি সাবেক খেলোয়াড় থেকে নয়? ক্রিকেট বোর্ডে অভিযোগ উঠার পর পরিবর্তনের কথা হয়েছে তাহলে মহিলা ক্রীড়া সংস্থায় কেন নয়?’

মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফিরোজা করিম নেলীকে এবার সাধারণ সম্পাদক করা হয়েছে।  সংবাদ সম্মেলনে  তীব্র প্রতিবাদ করে সাবেক খেলোয়াড় নাসিমা পারভীন শিরিন বলেছেন, ‘আমি বিগত কমিটিতে ছিলাম। নেলী আমাদের মতো সাবেক ক্রীড়াবিদদের সঙ্গে বাজে আচরণ করেন। তিনি কোনও খেলোয়াড়, সংগঠক ছিলেন না। আমরা তাকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই না।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি