দ. কোরিয়ার হানকে হারিয়ে এশিয়া আর্চারির সভাপতি বাংলাদেশের চপল

  বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২৫, ১৮:০৫আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১৮:০৯

দক্ষিণ কোরিয়ার চুং ইউ সান টানা ৫বার ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতির পদে আসীন ছিলেন। এবার আর ষষ্ঠ মেয়াদে সভাপতি পদে থাকতে পারছেন না। কারণ, ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রার্থী কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। 

শনিবার ভোটাররা মহাদেশীয় সংস্হার নতুন সভাপতি বেছে নিয়েছেন। চুং ইউ সান এবার নির্বাচন করেননি। তার জায়গায় বর্তমান সাধারণ সম্পাদক টমাস কিউ হান সভাপতি পদে নির্বাচন করে ২৯-৯ ভোটের ব্যবধানে বাংলাদেশের চপলের কাছে হেরেছেন। 

সভাপতি পদে নির্বাচন প্রার্থী ছিলেন দু’জন।  দক্ষিণ কোরিয়ার টমাস হান ও বাংলাদেশের চপল। কোরিয়ার হান এশিয়ান আর্চারির বর্তমান সাধারণ সম্পাদক। তিনি বিশ্বের অন্যতম বৃহৎ কোম্পানি হুন্দাই গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তাও। 

আজ থেকে ঢাকায় শুরু হয়েছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। দুপুরের পর হোটেল ইন্টারকন্টিনেন্টালে হয় এশিয়ান আর্চারির কংগ্রেস ও নির্বাচন। ভোট গ্রহণ শুরু হয় বেলা তিনটা ১৫ মিনিট থেকে। শেষ হয় বিকাল ৪টায়। 

বর্তমান সভাপতি  চুং ঢাকায় আসেননি। অনলাইন ভোটিংয়ে নতুন সভাপতি নির্বাচন করেন ভোটাররা। ফল ঘোষণার পর হাততালি দিয়ে সবাই নতুন সভাপতিকে অভিনন্দন জানান।

বাংলাদেশের আর্চারির প্রতিষ্ঠাতা কাজী রাজীব উদ্দীন চপল সংগঠক হিসেবে অভিজ্ঞ। বর্তমানে ওয়ার্ল্ড আর্চারির ইলেকটোরাল বোর্ডের সদস্য, ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি। এশিয়ান আর্চারির এবারের আসরের লোকাল অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের