নেপালে সানজিদা-প্রীতিদের অভিষেকটা ভালো হলো না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২৫, ২১:৪৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ২২:০৭

সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে খেলতে গিয়ে শুরুতে তিক্ত অভিজ্ঞতা হয়েছে সানজিদা-প্রীতি দল নাসরিন অ্যাকাডেমির। নেপালের চ্যাম্পিয়ন এপিএফ ক্লাবের কাছে ৪-০ গোলে হেরেছে বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্লাবটি।

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শুক্রবার (৫ ডিসেম্বর) ২০২৩-২৪ মৌসুমের লিগ চ্যাম্পিয়ন হিসেবে এই আসরে খেলার সুযোগ পেয়েছে নাসরিন অ্যাকাডেমি। তবে মাঝে এক মৌসুমে লিগ না হওয়ায় সেভাবে জোড়াতালি দিয়ে দল গঠন হয়েছে। এছাড়া সাবিনা-মাশুরাও নেই। জাতীয় দলের কাউকেও খেলতে দেননি পিটার বাটলার।

অভিজ্ঞ বলতে শুধু সানজিদা আক্তার রয়েছেন। এছাড়া অপির্তা, জয়নব, পূজা, প্রীতি ও মেঘলাদের মতো বয়সভিত্তিক  খেলোয়াড়  নিয়ে খেলছে দল। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শুরু থেকে নেপালের চ্যাম্পিয়নদের আক্রমণে পোস্টে মেঘলা রানী রায় ছিলেন দৃঢ় দেয়াল হয়ে। ১০ মিনিট রাশমি কুমারি ঘিসিংয়ের শট ঝাঁপিয়ে কর্নার করেন তিনি। এই কর্নার থেকে বিপদে পড়তে বসেছিল বাংলাদেশের চ্যাম্পিয়নরা, গোললাইন সেভ করে দলের ত্রাতা হন জয়নব বিবি রিতা।

সানজিদা-জয়নবরা প্রথম গোল হজম করেন ৩৮ মিনিটে। ডান দিক থেকে উড়ে আসা ক্রস ক্লিয়ার করতে পারেননি অর্পিতা বিশ্বাস। তার দুর্বল ক্লিয়ারেন্সে বল যায় মিনা দেউবার পায়ে। শট নেওয়ার সুযোগ না থাকায় তিনি বাড়িয়ে দেন রাশমিকে, দারুণ শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। ঝাঁপিয়েও পাননি বলের নাগাল মেঘলা।

৫৯ মিনিটে রাশমির প্লেসিং শট আটকে ব্যবধান দ্বিগুণ হতে দেননি মেঘলা। আট মিনিট পর অনিতা বাসনেত শট নেওয়ার আগেই পোস্ট ছেড়ে বেরিয়ে এসে ক্লিয়ার করেন তিনি। ৭০ মিনিটে  মিনার শট ফেরাতে পারেনি মেঘলা। এরপর রাশমি ৮০ মিনিটে ও মিনা যোগ করা সময়ে আরও একবার করে জালের দেখা পেলে হারটা বড় ব্যবধানে নিশ্চিত হয় নাসরিন অ্যাকাডেমির। পুরো ম্যাচে সুরভী প্রীতির শট একবারই নেপালের গোলকিপারকে ভয় ধরিয়েছিল।

রাউন্ড রবিন লিগে একই মাঠে সোমবার পাকিস্তানের করাচি সিটির মুখোমুখি হবেন সানজিদা-প্রীতিরা।

/টিএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
নিজস্ব সময় আর অনন্য ক্যালেন্ডারে চলে যে দেশ
এভারেস্টে চীন-নেপালের যৌথ বৈজ্ঞানিক সাফল্য
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী