এভারেস্টে চীন-নেপালের যৌথ বৈজ্ঞানিক সাফল্য

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মে ২০২৬, ১২:২০আপডেট : ২৭ মে ২০২৬, ১২:২০

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ছোমোলাংমা বা এভারেস্টে এক ঐতিহাসিক বৈজ্ঞানিক সাফল্য পেলো চীন ও নেপাল। নেপাল অংশ থেকে পর্বতটির চূড়ায় প্রথমবারের মতো পূর্ণ-গভীরতার বরফ কোর ড্রিলিং সম্পন্ন করেছে দুই দেশের একটি যৌথ অভিযাত্রী দল।

এই রোমাঞ্চকর অভিযান চলাকালে দলটির বিজ্ঞানীরা ছোমোলাংমার দক্ষিণ ঢালের ৬ হাজার মিটার উচ্চতা থেকে শুরু করে, ৮ হাজার ৮৪৮ দশমিক ৮৬ মিটার উচ্চতার মূল চূড়া পর্যন্ত বিভিন্ন ধাপে বরফ ও তুষারের মূল্যবান নমুনা সংগ্রহ করেন। একই সঙ্গে পর্বতচূড়ার বরফ গুহার তাপমাত্রা পরিমাপসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করা হয়।

অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং এই অভিযান শেষে গবেষক দলের সব সদস্য নিরাপদে এভারেস্টের দক্ষিণ ঢালের বেস ক্যাম্পে ফিরে এসেছেন। তবে ফেরার পথেও থেমে থাকেনি তাদের গবেষণা; বিভিন্ন উচ্চতা থেকে তারা আরও কিছু অতিরিক্ত বরফ ও তুষারের নমুনা সংগ্রহ করেন।

সংগৃহীত এই বিশেষ নমুনাগুলো অত্যন্ত সতর্কতার সাথে একদম কম তাপমাত্রায় বিশেষ ল্যাবরেটরিতে পাঠানো হবে। বিজ্ঞানীরা বলছেন, এই বরফ ও তুষার বিশ্লেষণের মাধ্যমে বিশ্বের সর্বোচ্চ অঞ্চলের জলবায়ু ও পরিবেশগত পরিবর্তন, হিমবাহের বিবর্তন এবং চরম উচ্চতায় বায়ুমণ্ডলের নানা রহস্য উন্মোচন করা সম্ভব হবে।

 

সূত্র: সিসিটিভি





/এএ/
সম্পর্কিত
সানা বিমানবন্দরে হামলার পর সৌদিতে ক্ষেপণাস্ত্র ছুড়লো হুথিরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
আকাশে ‘আই অ্যাম বোরড’ লিখে দিলেন পাইলট
সর্বশেষ খবর
নির্বাচনি কমিটি নিয়ে বিরোধ, রাজশাহীতে বাস চলাচল বন্ধ
নির্বাচনি কমিটি নিয়ে বিরোধ, রাজশাহীতে বাস চলাচল বন্ধ
রাজধানীতে ডিবির অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৭
রাজধানীতে ডিবির অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৭
কিউএস আফ্রিকা ফোরামে অংশ নিলো এআইইউবি
কিউএস আফ্রিকা ফোরামে অংশ নিলো এআইইউবি
এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ, জাতীয় পার্টির নানা কর্মসূচি
এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ, জাতীয় পার্টির নানা কর্মসূচি
সর্বাধিক পঠিত
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
আমার প্যান্টের পকেটে হাত দিলেই টিস্যু বের হবে: প্রধানমন্ত্রী
আমার প্যান্টের পকেটে হাত দিলেই টিস্যু বের হবে: প্রধানমন্ত্রী