জুনে আন্তর্জাতিক টুর্নামেন্টের আগেই এখন থেকে প্রস্তুতি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১০ জানুয়ারি ২০২৬, ২১:১৫আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ২১:১৫

পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে রবিবার (১১ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে টিসিএল জাতীয় যুব পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ১০টি জেলা। 

‘ক’ গ্রুপে খেলবে চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ, পঞ্চগড়, কুষ্টিয়া ও মাদারীপুর জেলা। ‘খ’ গ্রুপে খেলবে ঢাকা, যশোর, ফরিদপুর, জামালপুর ও নড়াইল জেলা। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল নিয়ে হবে সেমিফাইনাল। ফাইনাল ১৫ জানুয়ারি। এখান থেকে জুনে ঢাকায় আন্তর্জাতিক আসরের জন্য খেলোয়াড় বাছাই করে দীর্ঘমেয়াদে অনুশীলন হবে।

এবারের যুব হ্যান্ডবলের পৃষ্ঠপোষকতা করছে তানভির কনস্ট্রাকশন লিমিটেড। 

যুব পুরুষ হ্যান্ডবল উপলক্ষে শনিবার (১০ জানুয়ারি) ফেডারেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন আহম্মেদ, যুগ্ম সম্পাদক ও আয়োজন কমিটির সদস্য সচিব রাশিদা আফজালুন নেসা, কার্যনির্বাহী সদস্য ও আয়োজন কমিটির যুগ্ম সদস্য সচিব মো. মকবুল হোসেন।

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হতে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার (এইচআর ও অ্যাডমিন) কর্নেল এস এম মোরশেদ সরওয়ার (অব.)। এসময়ে তিনি জানান, দীর্ঘ সময় ধরে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান টিসিএল হ্যান্ডবল ফেডারেশনের পাশে থাকতে চায়।

/টিএ/এমকেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি