দক্ষিণ এশিয়ান গেমস 

তিনবার পরিবর্তনের পর পাকিস্তানের নতুন সূচি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ জানুয়ারি ২০২৬, ১৯:২২ আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১৯:৪৬

দুই বছর পর পর দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমস  হওয়ার কথা। কিন্তু নানান কারণে তা অনিয়মিত হয়ে পড়েছে।  সবশেষ ২০১৯ সালে নেপালের কাঠমান্ডুতে হয়েছিল। এরপর তিনবার সময় দিয়েও আয়োজক পাকিস্তান তা করতে পারেনি। বুধবার অংশগ্রহণকারী দেশগুলোর কাছে চিঠি দিয়ে নতুন সূচি ঘোষণা করেছে আয়োজকরা। গেমসটি হবে ২০২৭ সালের ২৩-৩১ মার্চ রাজধানী ইসলামাবাদে।

এর আগে সবশেষ ২০২৬ সালের ২৩-৩১ জানুয়ারি পাকিস্তানের তিন শহরে এসএ গেমস হওয়ার কথা ছিল। গত পরশু উজবেকিস্তানের তাসখন্দে নতুন দিনক্ষণ দিয়েছে পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন। বুধবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে চিঠিও হাতে পেয়েছে। 

উজবেকিস্তানের তাসখন্দে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার সাধারণ সভা ও সভাপতি নির্বাচন ছিল। দক্ষিণ এশিয়ার অলিম্পিক কমিটির প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান রানা বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘উজবেকিস্তানে পাকিস্তানের প্রতিনিধিরা এসএ গেমসের নতুন সূচি দিয়েছিল। আজ চিঠিও পেয়েছি। ২০২৬ সালের মার্চে হতে যাচ্ছে।'

এ নিয়ে চতুর্থবার সূচি দিল পাকিস্তান। এবারও কি সময়পরিবর্তন হবে? জোবায়দুর রহমান জানালেন, ‘আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম। পাকিস্তান বলেছে এবার সূচিতে কোনও পরিবর্তন হবে না, ২০২৬ সালে হবেই। এখন নতুব সময় ধরেই আমাদের এগোতে হবে। অনুশীলনও সেভাবে হবে। এছাড়া এই বছরে আয়োজন সম্ভব না। অন্য গেমস রয়েছে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত