টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না গেলেও শুটিং দলকে সরকারের সবুজ সংকেত 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ জানুয়ারি ২০২৬, ১৯:৩২ আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১৯:৩৮

নিরাপত্তার কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট দল পাঠায়নি বাংলাদেশ সরকার। তবে দিল্লিতে ২ থেকে ১৪ ফেব্রুয়ারি এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে অনুমতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শুটিং দলকে ভারত সফরের জন্য সরকারি আদেশ (জিও) দিয়েছে। 

এ প্রসঙ্গে যুব ও ক্রীড়াসচিব মো. মাহবুব-উল-আলম আজ সংবাদ মাধ্যমকে বলেছেন , ‘বাংলাদেশ দলে একজন খেলোয়াড় ও একজন কোচ। ছোট দল। তা ছাড়া স্থানীয় আয়োজকেরা আমাদের নিশ্চয়তা দিয়েছে যে নিরাপত্তার কোনও সমস্যা হবে না। প্রতিযোগিতা হবে ইনডোরে এবং সংরক্ষিত এলাকায়। ফলে নিরাপত্তার সংকট হবে না আশা করা যায়। সব দিক বিবেচনা করেই শুটিং দলকে ভারতের যাওয়ার অনুমতি দিয়েছে সরকার।’

এ সফরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন দেশের অন্যতম সেরা শুটার রবিউল ইসলাম। কোচ হিসেবে আছেন শারমিন আক্তার।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত