সোনাজয়ী শুটার সাবরিনাকে এবার অবাঞ্ছিত ঘোষণা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৩

শুটিং ফেডারেশনে অ্যাডহক কমিটির বিরুদ্ধে আন্দোলন করার দায়ে সাবেক ও বর্তমান শুটারদের ওপর খড়গ নেমে এসেছে।  শুরুতে সেরা শুটার কামরুন নাহার কলিকে এক বছর নিষিদ্ধ করা হয়েছিল।  এবার সাবেক সোনাজয়ী শুটার সাবরিনা সুলতানাকে শুটিং ফেডারেশনের কার্যক্রম থেকে অবাঞ্ছিত করা হয়েছে। ২ ফেব্রুয়ারি নির্বাহী কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ফেডারেশনের গঠনতন্ত্রের ১৬.২০ ধারা অনুযায়ী সাবরিনাকে শৃঙ্খলা ভঙ্গের কারণে এমন শাস্তি দেওয়া হয়েছে। শুধু সাবরিনা নন, বর্তমান শুটার তাসমিয়াতি এমা ও আবিদুর রহমান আহাদকেও সাময়িক বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।

শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আলেয়া ফেরদৌসী স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্টদের এসব জানানো হয়েছে।  এই প্রসঙ্গে কামরুন নাহার কলি বলেছেন, ‘আমাদের শুটিং ফেডারেশন বহিষ্কার বহিষ্কার খেলা করছে। মজার ব্যাপার হল, সাবরিনা আপু আমাদের শুটিংয়ের স্বর্ণ কন্যা আর তাকে সারা জীবনের জন্য অবাঞ্ছিত করা হয়েছে। এমন অবস্থা দাঁড়িয়েছে এখন ফেডারেশন কাদের নিয়ে খেলা চালাবে নিজেরাই হয়তো বলতে পারে না। হয়তো তারা নিজেরাই খেলতে নামবে!’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি