বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন আয়োজিত ১ম আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)।
শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে তারা শক্তিশালী ঢাকা বিশ্ববিদ্যালয় দলকে ৩-২ সেটের হারিয়ে এই জয় পেয়েছে। প্রতিযোগিতায় মহিলা এককে এলিট গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সাদিয়া রহমান মৌ। টুর্ণামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে রামহিম বম লিয়ন।
গত ১৬-১৭ ফেব্রুয়ারি দুই দিন ব্যাপী এই প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ছিল উর্মি গ্রুপ
স্পোর্টস অ্যাপারেল ব্যান্ড তুরাগ অ্যাক্টিভ এবং পাওয়ার্ড বাই স্পন্সর ছিল ল্যাবএইড গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টিং। দেশসেরা ৩০টি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ টেবিল টেনিস খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় পুরুষ দলগত চ্যাম্পিয়ন আইইউবি দলের খেলোয়াড়রা ছিলেন রামহিমলিয়ান বম, রিফাত মাহমুদ সাব্বির, মোহাম্মদ জুবাইর খান প্রিতম, তালুকদার মো. আব্দুল্লাহ এবং মো. তালহা। ঢাবি’র পক্ষে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মুহতাসিন আহমেদ হৃদয়, সামসন বম, তনয়া মুরং এবং সুব্রত চামা।
পুরুষ দলগততে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে ৩-০ সেটে পরাজিত করে ৩য় স্থান অর্জন করেছে ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। পুরুষ এককে প্লেট পর্বে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়কে ৩-১ হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি। প্লেটে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইউবি)কে হারিয়ে ৩য় স্থান পেয়েছে ইউল্যাব ইউনিভার্সিটি।









