এশিয়ান বিচ গেমস কাবাডি : পাকিস্তান-ইরানের গ্রুপে বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ মার্চ ২০২৬, ১৮:১০আপডেট : ১৮ মার্চ ২০২৬, ১৮:২৮

চীনের হাইনান প্রদেশের সানিয়া শহরে আগামী ২২ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ এশিয়ান বীচ গেমস। এই গেমসের অন্যতম আকর্ষণীয় ইভেন্ট কাবাডির গ্রুপ বা 'পুল' বিন্যাস ঘোষণা করা হয়েছে। 

পুরুষ কাবাডিতে অংশ নিচ্ছে মোট ৮টি দল। ড্র অনুযায়ী বাংলাদেশ পড়েছে পুল এ-তে। বাংলাদেশের প্রতিপক্ষরা হলো পাকিস্তান, ইরান ও সিরিয়া। অন্যদিকে পুল বি-তে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, চাইনিজ তাইপে, থাইল্যান্ড ও শ্রীলঙ্কা।

নারী কাবাডিতে এবার ৭টি দল অংশ নিচ্ছে। বাংলাদেশ খেলবে পুল বি-তে। সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে বাংলাদেশের মেয়েদের লড়তে হবে থাইল্যান্ড, চাইনিজ তাইপে ও নেপালের বিপক্ষে। নারী বিভাগের পুল এ-তে স্থান পেয়েছে ভারত, শ্রীলঙ্কা ও সিরিয়া।

সানিয়া শহরে আয়োজিত এই মেগা ইভেন্টে ১৪টি খেলার অধীনে মোট ১৫টি ডিসিপ্লিন এবং ৬৩টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। ১০ বছরের দীর্ঘ বিরতির পর (সর্বশেষ ২০১৬ সালে ভিয়েতনামে অনুষ্ঠিত হয়েছিল) এশিয়ান বীচ গেমস আবার মাঠে গড়াচ্ছে।

এর আগে  ২০০৮ সালে বালিতে অনুষ্ঠিত প্রথম আসরে পুরুষ দল এবং ২০১০ সালে মাসকট ও ২০১২ সালে হাইয়াং আসরে নারী দল ব্রোঞ্জ পদক জিতেছিল। এবার পদক পুনরুদ্ধারে নিবিড় অনুশীলন চালিয়ে যাচ্ছে দুই দল। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি