থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া কাপ আর্চারিতে সাফল্য পেয়েছে বাংলাদেশ। কম্পাউন্ডের দলগত ইভেন্টে রৌপ্যপদক নিশ্চিত হয়েছে হিমু বাছারদের।
বুধবার সেমিফাইনালে বাংলাদেশ ২৩২-২২৮ স্কোরে ভুটানকে হারিয়ে ফাইনালে উঠেছে। দলে ছিলেন ঐশ্বর্য্য রহমান, নেওয়াজ আহমেদ রাকিব ও হিমু বাছাড়।
দলের সহকারী কোচ নূরে আলম উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘আলহামদুলিল্লাহ কম্পাউন্ড দল ফাইনাল উঠেছে। আগামী ২৭ তারিখ ভিয়েতনামের বিপক্ষে ফাইনাল অনুষ্ঠিত হবে। সকলের কাছে দোয়াপ্রার্থী।’
স্বর্ণপদকের জন্য ভিয়েতনামের বিপক্ষে লড়বে লাল সবুজ দল।








