এক বছর বয়সী সন্তান রেখে বিশ্বকাপে যাচ্ছেন বাংলাদেশের নাসরিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২৬, ০৯:১৮আপডেট : ০৩ মে ২০২৬, ১০:৫৬

চীনের সাংহাইয়ে আগামী ৫ থেকে ১০ মে বিশ্বকাপ আর্চারি স্টেজ-২ চ্যাম্পিয়নশিপ হবে। বাংলাদেশ রিকার্ভ-কম্পাউন্ড  মিলিয়ে ১০ ইভেন্টেই অংশ নিতে যাচ্ছে। লাল সবুজের জার্সি পরে এবার ১৩ আর্চার খেলবেন। এর মধ্যে রিকার্ভ ইভেন্টে নারী আর্চার নাসরিন আক্তার অন্যতম। ১৩ মাসের সন্তান রেখে দেশের জন্য বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এ আর্চার।

মাত্র ১৩ মাসের সন্তানকে রেখে বিশ্বকাপ খেলতে যাওয়ার প্রসঙ্গে নাসরিন সাংবাদিকদের জানিয়েছেন, ‘বিষয়টি মা হিসেবে একটু কঠিনই। কারণ আমার সন্তান এখনও অবুঝ। মাকে খুঁজবে কিছুক্ষণ পরপরই। এরপরও দেশের জন্য বিশ্বকাপে খেলতে যাচ্ছি।’

সন্তানকে রেখে খেলতে যাওয়ার ক্ষেত্রে স্বামী ও পরিবারের  অনেক সহায়তা পেয়েছেন নাসরিন। বলেন, ‘স্বামী ও পরিবারের সহায়তা না থাকলে আমার পক্ষে দেশের বাইরে খেলতে যাওয়া সম্ভব ছিল না। তারা সন্তানকে দেখাশোনা করতে পারবে। এরপরও সন্তান তো মাকে খুঁজবে, কান্নকাটিও করবে।’ 

আর্চারি দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক নাসরিনের দৃঢ়তার প্রশংসা করে বলেন, ‘নাসরিন মিশনে ছিল কঙ্গোতে। সেখানে এক বছর কাজ করে আর্চারিতে ফিরেছে। মা হওয়ার পরও তার স্কোর সেই পর্যায়ে রয়েছে।’

চীন বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য সম্পর্কে কোচ মার্টিন বলেন, ‘সামনে এশিয়ান গেমসে আমরা মূলত সেই টুর্নামেন্টের প্রস্তুতির জন্যই যাচ্ছি। পাশাপাশি বিশ্বকাপেও ভালো ফলাফল করতে চাই।’ 

এদিকে, এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণজয়ী তিনজন হিমু বাছাড়, ঐশ্বর্য্য রহমান ও নেওয়াজ আহমেদ রাকিবকে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল ৪০০ ডলার করে পুরস্কৃত করেছেন। পাশাপাশি অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটরিয়ামে তিন কোচিং স্টাফও এবার তার কাছ থেকে ২০০ ডলার পুরস্কার পেয়েছেন।

/টিএ/এবিএম/
সম্পর্কিত
চীনের ‘শুল্ক ফাঁকি চক্রে’ ভারতসহ ৪০ দেশ, কড়াকড়ির ঘোষণা যুক্তরাষ্ট্রের
এশিয়া কাপ হকির জন্য দল ঘোষণা বাংলাদেশের
মাত্র ৫.৩ সেকেন্ডে ৮০০ কিমি গতি, চীনের বুলেট ট্রেনের বিশ্বরেকর্ড
সর্বশেষ খবর
রাজধানীতে বিশেষ অভিযান, গ্রেফতার আরও ৫১২
রাজধানীতে বিশেষ অভিযান, গ্রেফতার আরও ৫১২
সরকারি তিন কোম্পানিকে আগে তেল আমদানির অনুমতি দেওয়ার দাবি
সরকারি তিন কোম্পানিকে আগে তেল আমদানির অনুমতি দেওয়ার দাবি
ভ্রমণ-লাইফস্টাইলে নয়: জেন-জিদের বাজেটের বড় অংশ যাচ্ছে যেখানে
ভ্রমণ-লাইফস্টাইলে নয়: জেন-জিদের বাজেটের বড় অংশ যাচ্ছে যেখানে
দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
সর্বাধিক পঠিত
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা
ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা
বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করলো জাতিসংঘ
বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করলো জাতিসংঘ