দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলা ট্রিবিউন ডেস্ক 
১৪ আগস্ট ২০২৬, ১৩:১০ আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১৩:১৯

ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান (ইউএনমিস) ও ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই (ইউনিসফা) পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেখানে পাঁচ দিনের সরকারি সফর শেষে আজ দেশে ফিরলেন তিনি।

সফরকালে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদানে মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোম্পানি, পদাতিক ব্যাটালিয়ন ও বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট এবং আবেই-তে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ব্যাটালিয়ন পরিদর্শন করেন।

উভয় মিশন এলাকায় সেনাবাহিনী প্রধান বাংলাদেশি শান্তিরক্ষীদের সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি ইউএনমিস ও ইউনিসফা মিশনে নিয়োজিত বাংলাদেশি স্টাফ অফিসার, অবজারভার এবং কন্টিনজেন্ট সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের কার্যক্রম ও মিশনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।

সফরের অংশ হিসেবে সেনাবাহিনী প্রধান ইউএনমিস-এর ফোর্স কমান্ডার মেজর জেনারেল জুনহুই উ এবং ইউনিসফা-এর ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল গণেশ কুমার শ্রেষ্ঠ -এর সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

এছাড়া, তিনি আবেই-তে মিশন লিডারশিপ টিম এবং সুদান ও দক্ষিণ সুদানের ন্যাশনাল মনিটরগণের সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সব সাক্ষাতে মিশনের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা পরিস্থিতি এবং অভিযানিক চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পরে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদানের প্রতিরক্ষা মন্ত্রী চল থন বালোক এবং প্রতিরক্ষা বাহিনী প্রধান জেনারেল সান্টিনো ডেং ওল-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় দক্ষিণ সুদান প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়।

সেনাবাহিনী প্রধানের এ সফর বাংলাদেশি শান্তিরক্ষীদের মনোবল বৃদ্ধির পাশাপাশি, সংশ্লিষ্ট দেশ ও জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও সুদৃঢ় করবে এবং বাংলাদেশের জন্য শান্তিরক্ষা কার্যক্রমের পরিধি সম্প্রসারণে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। খবর: বাসস

/আইএএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রে ৯ দিনের সরকারি সফরে সেনাপ্রধান
কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছালো ইউরেনিয়াম
সেনাবাহিনীকে ঘিরে ‘মিথ্যা বা বিভ্রান্তিকর’ তথ্য বাড়ছে, ৬ মাসে ৯৬টি শনাক্ত
সর্বশেষ খবর
ডাববোঝাই নছিমনকে অতিক্রম করতে গিয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩
ডাববোঝাই নছিমনকে অতিক্রম করতে গিয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩
‘বিশ্বের নায়ক’ সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে ডাকলেন নেতানিয়াহু
‘বিশ্বের নায়ক’ সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে ডাকলেন নেতানিয়াহু
ঢেউয়ের আঘাতে প্রকৃতির কাছে হার মানলো ৫৫০ বছরের পুরোনো প্রাকৃতিক বিস্ময়
ঢেউয়ের আঘাতে প্রকৃতির কাছে হার মানলো ৫৫০ বছরের পুরোনো প্রাকৃতিক বিস্ময়
আখতারুজ্জামান পুরো বাংলাদেশের মেহনতি মানুষের নেতা হয়ে গেছেন: জামায়াত আমির 
আখতারুজ্জামান পুরো বাংলাদেশের মেহনতি মানুষের নেতা হয়ে গেছেন: জামায়াত আমির 
সর্বাধিক পঠিত
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
‘চেয়ারম্যান-মেম্বার পদে মনোনয়ন দেওয়া হবে, আর কেউ নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করবেন না’
‘চেয়ারম্যান-মেম্বার পদে মনোনয়ন দেওয়া হবে, আর কেউ নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করবেন না’