‘গ্যাব্রিয়েল অনুশীলনে পেনাল্টি মিস করে না’

স্পোর্টস ডেস্ক
৩১ মে ২০২৬, ১৫:৪২আপডেট : ৩১ মে ২০২৬, ১৫:৪২

গাব্রিয়েল মাগালাইসের রাতে নিশ্চয়ই ঠিক মতো ঘুমাতে পারেননি। এত দিন পর আর্সেনালের ট্রফি জয়ের দিনে কিনা তারই টাইব্রেকারে গোল মিস! বুদাপেস্টে শনিবার (৩০ মে) রাতে ব্রাজিল ডিফেন্ডারের গতিময় শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। তাতে রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয় শিরোপা জয়ের উৎসব করে পিএসজি।

আর্সেনালের ২৬১ ম্যাচের ক্যারিয়ারে এটাই ছিল গাব্রিয়েলের প্রথম কোনও পেনাল্টি শট।  ম্যাচ শেষে গানারদের কোচ মিকেল আরতেতা নিজেও অবাক।

পিএসজির হয়ে দ্বিতীয় শট নেয় দেজিরে দুয়ে। ফরাসি ফরোয়ার্ডকে বেগ পেতে হয়নি। ভিক্টর ইয়োকেরেসের মতো তিনিও ডানদিকে শট নেন। এজে গড়বড় করে বসেন। তার শট বারের বাঁ পাশ দিয়ে বাইরে চলে যায়। শট নিতে এসে থেমে যান ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডার। এরপর শট নিয়ে করেন ভুল।

তখনই আর্সেনাল শিবিরে নেমে আসে এক রাজ্যের নীরবতা। পরক্ষণেই রায়ার অসাধারণ নৈপুণ্যে জেগে ওঠে আর্সেনাল সমর্থকরা, নুনো মেন্দেসের শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন স্প্যানিশ গোলকিপার। এরপর দুই দলেরই পরের দুটি করে শট জালে জড়ায়। শেষ শটটি নিতে আসেন প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের ডিফেন্ডার গাব্রিয়েল। প্রবল চাপের মুহূর্তে শট লক্ষ্যেই রাখতে পারেননি তিনি, উড়িয়ে মারেন আকাশে! তাতে আরও একবার আর্সেনালের ইউরোপ সেরা হওয়ার স্বপ্নটাও ভঙ্গ হয়।

ম্যাচের পর আরতেতা বললেন, ‘গাব্রিয়েল চেয়েছিল শেষ পেনাল্টি শটটি নিতে। এই মুহূর্তের জন্য আমরা অনুশীলন করেছিলাম। এটা পরিকল্পিতই ছিল, প্রস্তুতি ছিল। শেষ শটটি গাব্রিয়েলকেই নিতে হতো। অনুশীলনে সে কখনোই পেনাল্টি মিস করে না।’

তিনি আরও বলেন, ‘সাধারণত, টাইব্রেকারে বুকায়ো (সাকা), মার্টিন (ওডেগার্ড) এবং কাই হাভার্টজের শট নেওয়ার কথা। তবে আমরা জানতাম, খেলা অতিরিক্তি সময়ে গড়ালে পরিস্থিতি ভিন্ন হতে পারে এবং ভিন্ন ফুটবলারদের এগিয়ে আসতে হতে পারে।’

/টিএ/এপিএইচ/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বুদাপেস্টে আজ পিএসজি-আর্সেনাল মহারণ 
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু