রোইংকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে নতুন রোডম্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২৬, ২০:২১আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ২০:২১

বাংলাদেশ রোইং ফেডারেশনকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে নতুন রোডম্যাপ ঘোষণা করেছে নবগঠিত অ্যাডহক কমিটি। স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা, আধুনিক ক্রীড়া সরঞ্জাম সংগ্রহ, সারাদেশে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার উপযোগী করে অ্যাথলেটদের গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

গতকাল সোমবার রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে বাংলাদেশ রোইং ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম নির্বাহী সভায় এসব সিদ্ধান্তের কথা জানান ফেডারেশনের সভাপতি এম শোয়েব চৌধুরী।

সভাপতি বলেন, ‘বাংলাদেশ রোইং ফেডারেশনকে একটি মডেল ফেডারেশনে রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিতকরণ, আধুনিক সরঞ্জাম সংগ্রহ এবং উন্নত অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে দ্রুততম সময়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য পদক বয়ে আনার ভিত্তি তৈরি করা হবে’।

সভায় প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে সারাদেশে বিশেষ প্রতিভা অন্বেষণ কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। বিভিন্ন জেলা থেকে সম্ভাবনাময় খেলোয়াড় বাছাই করে তাদের দীর্ঘমেয়াদি ও নিবিড় প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরফুদ্দিন আলী।

রোইংয়ের তিনটি প্রধান ক্ষেত্র—ইনডোর রোইং, রোইং বোট এবং ড্রাগন বোট/ঐতিহ্যবাহী বোটকে সামনে রেখে কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও প্রতিযোগিতার প্রস্তুতির জন্য দ্রুত আধুনিক সরঞ্জাম সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর মধ্যে রয়েছে ছয়টি আন্তর্জাতিক মানের ইনডোর আর্গোমিটার, ছয়টি ড্রাগন বোট, ছয়টি সিঙ্গেল স্কাল রোইং বোট এবং ছয়টি ডাবল স্কাল রোইং বোট।

জাতীয় দলের খেলোয়াড়দের নিয়মিত ও নিরবচ্ছিন্ন অনুশীলনের জন্য ঢাকার গুলশান লেক ও উত্তরা লেককে স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া শুরু করবে ফেডারেশন।

খেলোয়াড়দের পাশাপাশি কোচদের দক্ষতা বাড়ানোর বিষয়েও সভায় গুরুত্ব দেওয়া হয়েছে।

সভায় ফেডারেশনের সহ-সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলম, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসক ডা. ফকির মোহাম্মদ আব্দুল আজিজ রাজু, সাবেক জাতীয় খেলোয়াড় শেখ জাহাঙ্গীরসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/টিএ/এফআইআর/

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
শেখ হাসিনার সরকার চুক্তি করেই রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনার সরকার চুক্তি করেই রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সেই নেতাকে ছেড়ে দিলো পুলিশ, শেল্টার দিচ্ছে কে?
সেই নেতাকে ছেড়ে দিলো পুলিশ, শেল্টার দিচ্ছে কে?
দাবি-দাওয়া নিয়ে ঘেরাও না হোক, স্মারকলিপি দিয়ে চা খেয়ে যান: আইনমন্ত্রী
দাবি-দাওয়া নিয়ে ঘেরাও না হোক, স্মারকলিপি দিয়ে চা খেয়ে যান: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক
তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক