থাইল্যান্ডে দুটি স্বর্ণপদক জিতে রাফির দেশে ফেরা, পেলেন উষ্ণ সংবর্ধনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২৬, ১৪:২৯আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১৪:৩২

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ওপেন সিনিয়র চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্য পেয়েছেন বাংলাদেশের তরুণ সাঁতারু সামিউল ইসলাম রাফি। প্রতিযোগিতায় দুটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক জিতে দেশে ফিরেছেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশে পৌঁছালে বিমানবন্দরেই তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় বাংলাদেশ সুইমিং ফেডারেশনের নেতৃবৃন্দ।

পরে মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে রাফিকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়। গত শনিবার ব্যাংককে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ২১ বছর বয়সী রাফি ৫০ মিটার ব্যাকস্ট্রোকে স্বর্ণপদক জেতেন। তার পর ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টেও ৫৪.৬৬ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্বর্ণপদক নিশ্চিত করেন। এছাড়া ৫০ মিটার বাটারফ্লাইয়ে অংশ নিয়ে অর্জন করেন ব্রোঞ্জ পদক। ফলে তার ঝুলিতে যোগ হয় ৩টি পদক।

৫০ মিটার ব্যাকস্ট্রোকে রাফি সময় নেন ২৪.৩৩ সেকেন্ড। এই টাইমিংয়ে তিনি পেছনে ফেলেন স্বাগতিক থাইল্যান্ডের সাঁতারু গেয়ার্গচাই রুটনোসটকে। তিনি সময় করেন ২৫.২৪ সেকেন্ড। ২৫.২৯ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন আরশ সুত্থিওরাচাই।

এই ইভেন্টে এসএ গেমসের সেরা টাইমিং ছিল ২৪.৪০ সেকেন্ড। রাফির ২৪.৩৩ সেকেন্ডের টাইমিং শুধু স্বর্ণপদকই এনে দেয়নি, প্রতিযোগিতায় নতুন রেকর্ডও গড়েছে।

থাইল্যান্ডে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১৬টি দেশের মোট ৬০টি দল ও ক্লাব অংশ নেয়। এর মধ্যে স্বাগতিক থাইল্যান্ডেরই ছিল ৪৪টি দল ও ক্লাব।

দুটি পদক ও নতুন রেকর্ড নিয়ে দেশে ফিরে রাফির এই সাফল্য বাংলাদেশের সাঁতার অঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রিন্সেস ডায়ানার অজানা কথা জানাতে নতুন বই লিখলেন ভাই
প্রিন্সেস ডায়ানার অজানা কথা জানাতে নতুন বই লিখলেন ভাই
৬ পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার
৬ পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার
কলকাতা-লন্ডনে ১০ বাংণাদেশির প্রাণহানিতে গোলাম পরওয়ারের শোক
কলকাতা-লন্ডনে ১০ বাংণাদেশির প্রাণহানিতে গোলাম পরওয়ারের শোক
দুর্নীতির মামলা: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে প্রথম দিনেই সাক্ষ্য হয়নি
দুর্নীতির মামলা: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে প্রথম দিনেই সাক্ষ্য হয়নি
সর্বাধিক পঠিত
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি