৪০ বছর পর ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের দ্বিতীয় পদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৯

রুপা কিংবা সোনার স্বপ্নটা পূরণ হলো না। তবে জাপানে এশিয়ান গেমসের উশুতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের জিন্নাত আক্তার। নারীদের ৫২ কেজি ফাইট ইভেন্টের সেমিফাইনালে চীনের ডি উইয়ের কাছে হেরে ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। তবে এই ব্রোঞ্জই বাংলাদেশের উশু ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে।

নারীদের ৫২ কেজি ফাইট ইভেন্টে উশু থেকে এটাই বাংলাদেশের প্রথম পদক। এর আগে ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে বক্সিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন মোশাররফ হোসেন। দীর্ঘ ৪০ বছর পর ব্যক্তিগত ইভেন্টে জিন্নাত আক্তারের হাত ধরে এশিয়ান গেমস থেকে দ্বিতীয় পদক পেলো বাংলাদেশ।

বাই পাওয়ায় প্রাথমিক রাউন্ড খেলতে হয়নি জিন্নাতকে। সরাসরি জায়গা করে নেন কোয়ার্টার-ফাইনালে। সেখান থেকে সেমিফাইনালে ওঠার পথও খুলে যায় তার সামনে।

সেমিফাইনালের আগে অবশ্য আরেকটি সুবিধা পেয়েছিলেন জিন্নাত। ইন্দোনেশিয়ার থারিসা দিয়া ফ্লোরেন্তিনার বিপক্ষে তাকে লড়াইয়ে নামতেই হয়নি। ওজন পরিমাপে ব্যর্থ হওয়ায় ফ্লোরেন্তিনা ডিসকোয়ালিফাইড হন। ফলে কোনো লড়াই ছাড়াই সেরা চারে জায়গা নিশ্চিত করার পাশাপাশি জিন্নাতের ব্রোঞ্জ পদকও নিশ্চিত হয়ে যায়।

তবে পদকের রং বদলে রুপা কিংবা সোনা নেওয়ার লড়াইয়ে চীনের ডি উইয়ের সামনে আর পেরে ওঠেননি জিন্নাত। সেমিফাইনালে হারের ফলে ব্রোঞ্জ নিয়েই এশিয়ান গেমসের মিশন শেষ হয়েছে বাংলাদেশের এই উশু খেলোয়াড়ের।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে ভারতীয়
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
যুক্তরাষ্ট্রের ভিসা দ্রুত করিয়ে দেওয়ার নামে টাকা চাইছে? সতর্ক হোন
যুক্তরাষ্ট্রের ভিসা দ্রুত করিয়ে দেওয়ার নামে টাকা চাইছে? সতর্ক হোন
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা