বিশ্বের ৩৪ দেশের একজন, বাংলাদেশ থেকে শুধু রাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৭ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৭

দেশের সাঁতারে নিজের জায়গা তৈরি করে এবার আরও বড় মঞ্চে নিজেকে শাণিত করার সুযোগ পাচ্ছেন সামিউল ইসলাম রাফি। থাইল্যান্ডে দুই বছরের বৃত্তিতে প্রশিক্ষণ নেওয়ার পর এবার ফ্রান্সে যাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর এই সাঁতারু। বিশ্ব সাঁতারের সর্বোচ্চ সংস্থা ফিনার বৃত্তি নিয়ে এক বছরের জন্য ফ্রান্সের নিস শহরে উচ্চতর প্রশিক্ষণ নেবেন তিনি।

ফিনার এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্বের ৩৪টি দেশ থেকে একজন করে সাঁতারুকে সুযোগ দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে সেই সুযোগ পেয়েছেন শুধু রাফি। সেখানে ফ্রান্সের উচ্চমানের কোচদের অধীনে নিজের দক্ষতা আরও বাড়ানোর সুযোগ পাবেন তিনি।

রাফির যাতায়াত, থাকা-খাওয়া থেকে শুরু করে প্রশিক্ষণের সব খরচই বহন করবে ফিনা। গত সেপ্টেম্বর থেকেই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও ভিসা জটিলতার কারণে রাফি ফ্রান্সে যাচ্ছেন অক্টোবরের শুরুর দিকে।

বুধবার ফ্রান্স দূতাবাস থেকে বের হয়ে বাংলা ট্রিবিউনকে রাফি বলেন, ‘ফিনার অধীনে ফ্রান্সে উচ্চমানের প্রশিক্ষণ ক্যাম্পে সুযোগ পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। বিশ্বের অনেক দেশ থেকে সেখানে সবাই এক বছরের জন্য নিজেদের মানোন্নয়নে যাবে। আমিও তাদের মধ্যে একজন। সেখানে গিয়ে নিজেকে আরও শাণিত করার সুযোগ পাবো। ভালো কিছু শিখতে পারবো। পরবর্তীতে তা দেশের হয়ে কাজে দেবে। এছাড়া আগামী বছরে এসএ গেমসেও তার প্রতিফলন দেখা যাবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুটপাতের ব্যবসায়ীদের বিকল্প জায়গায় সুযোগ দিতে হবে: জামায়াত আমির
ফুটপাতের ব্যবসায়ীদের বিকল্প জায়গায় সুযোগ দিতে হবে: জামায়াত আমির
মানবিকতার সঙ্গে পুলিশি সেবা দিতে হবে: আইজিপি
মানবিকতার সঙ্গে পুলিশি সেবা দিতে হবে: আইজিপি
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ঢাবির ‘শেখ মুজিবুর রহমান’ হল
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ঢাবির ‘শেখ মুজিবুর রহমান’ হল
জাতিসংঘে জাইমা রহমানের চাকরি নিজ যোগ্যতায়: মাহদী আমিন
জাতিসংঘে জাইমা রহমানের চাকরি নিজ যোগ্যতায়: মাহদী আমিন
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত