নারী হ্যান্ডবলের চার জাতি টুর্নামেন্ট শুরু আজ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৬, ০৮:০০ আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২৭

রাজধানীতে আজ রবিবার শুরু হচ্ছে চার জাতি নারী হ্যান্ডবল। স্বাগতিক বাংলাদেশের সঙ্গে দ্বিতীয় আইএইচএফ উইমেন্স নেশনস ট্রফিতে অংশ নেবে ভারত, নেপাল ও মালদ্বীপ। পাঁচ দিনের এই প্রতিযোগিতার নামকরণ করা হয়েছে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে।

রবিবার রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হবে এই টুর্নামেন্ট। সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করার কথা রয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের।

টুর্নামেন্টের উদ্বোধনী ও সমাপনী দিনে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতার সব ম্যাচ বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে এখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত 
দেশে এখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত 
হোটেলের বিছানায় এত বালিশ থাকে কেন? নেপথ্যে কী
হোটেলের বিছানায় এত বালিশ থাকে কেন? নেপথ্যে কী
উনি তারেক জিয়া না, উনি ‘আরেক জিয়া’: চিফ হুইপ
উনি তারেক জিয়া না, উনি ‘আরেক জিয়া’: চিফ হুইপ
কক্সবাজারে অগ্নিনিরাপত্তাব্যবস্থাহীন রিসোর্টের লাইসেন্স বাতিলের দাবি গণসংহতির
কক্সবাজারে অগ্নিনিরাপত্তাব্যবস্থাহীন রিসোর্টের লাইসেন্স বাতিলের দাবি গণসংহতির
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা