আবারও ইমরানুর ও শিরিন দ্রুততম মানব-মানবী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২৬, ২১:১৭ আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ২১:১৭

কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকসে আবারও দেশের দ্রুততম মানব–মানবী হয়েছেন ইমরানুর রহমান ও শিরিন আক্তার।

শত্রিবার (২৩ অক্টোবর)জাতীয় স্টেডিয়ামে পুরুষদের ১০০ মিটার দৌড় ১০.৫৩ সেকেন্ডে শেষ করে প্রথম হন ইমরানুর রহমান। ১০.৬৭ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন নৌবাহিনীরই মোহাম্মদ ইসমাইল। ১০.৭৩ সেকেন্ডে দৌড় শেষ করে তৃতীয় স্থান সেনাবাহিনীর তারেক রহমানের।

নারীদের ১০০ মিটারে ১২.০৮ সেকেন্ড সময় নিয়ে শীর্ষস্থান দখল করেন শিরিন আক্তার। দ্বিতীয় হয়েছেন সেনাবাহিনীর শরীফা খাতুন, সময় ১২.২৩ সেকেন্ড। ১২.৩৩ সেকেন্ডে দৌড় শেষ করে তৃতীয় হন নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান।

জয়ের পর শিরিন বললেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে প্রথম হয়ে ভালো লাগছে।’ এই পারফরম্যান্স সাফ প্রতিযোগিতার প্রস্তুতিতেও অনুপ্রেরণা জোগাবে বলে আশা করছেন এ অ্যাথলেট।

অন্যদিকে অ্যাথলেটদের সুযোগ-সুবিধা উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন ইমরানুর রহমান।  আয়োজকদের প্রত্যাশা, অ্যাথলেটদের জন্য মানসম্মত আবাসন, পুষ্টিকর খাবার ও যাতায়াতের সুবিধা নিশ্চিত করা গেলে প্রতিযোগিতায় অংশগ্রহণ বাড়বে এবং নতুন প্রতিভা উঠে আসার সুযোগ তৈরি হবে।

 

/টিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুকি ইতোফুসার গোল, পিছিয়ে পড়েও তাজিক ক্লাবকে হারালো ফর্টিস
শুকি ইতোফুসার গোল, পিছিয়ে পড়েও তাজিক ক্লাবকে হারালো ফর্টিস
জ্বালানি সংকট মোকাবিলায় সংসদের ১২ সুপারিশ, অগ্রগতি কত দূর?
জ্বালানি সংকট মোকাবিলায় সংসদের ১২ সুপারিশ, অগ্রগতি কত দূর?
রুশ ডিজেল নিয়ে যুক্তরাষ্ট্রের পথে তেলবাহী জাহাজ
রুশ ডিজেল নিয়ে যুক্তরাষ্ট্রের পথে তেলবাহী জাহাজ
নিরাপত্তার দায়িত্বে থাকা সিপাহী ছিনিয়ে নিলেন যাত্রীর ১০ হাজার টাকা, পরে বরখাস্ত 
নিরাপত্তার দায়িত্বে থাকা সিপাহী ছিনিয়ে নিলেন যাত্রীর ১০ হাজার টাকা, পরে বরখাস্ত 
সর্বাধিক পঠিত
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
আপনার টাকা কোথায় রাখবেন
আপনার টাকা কোথায় রাখবেন
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা