রয়েসের নতুন ঠিকানা এলএ গ্যালাক্সি

স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০২৪, ১৬:৩৫আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ১৬:৩৫

বরুসিয়া ডর্টমুন্ডে এক যুগের ক্যারিয়ার শেষ করে মার্কো রয়েস পাড়ি জমালেন যুক্তরাষ্ট্রে। ইউরোপে খেলার সুযোগ থাকলেও তিনি বেছে নিলেন মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব এলএ গ্যালাক্সিকে। বৃহস্পতিবার ক্লাবটি জানিয়েছে, জার্মান মিডফিল্ডারের সঙ্গে তাদের আড়াই বছরের চুক্তি হয়েছে।

গত মৌসুম শেষে ফ্রি এজেন্ট ছিলেন রয়েস। ৩৫ বছর বয়সী জার্মান তারকা ডর্টমুন্ডের হয়ে শেষ ম্যাচ খেলেন চ্যাম্পিয়নস লিগ ফাইনালে। রিয়াল মাদ্রিদের কাছে হেরে যায় তারা।

ওই হার দিয়ে শেষ হয়েছে জার্মান ক্লাবের সঙ্গে রয়েসের ১২ বছরের সম্পর্ক। সব প্রতিযোগিতা মিলে দলটির সঙ্গে খেলেছেন ৪২৯ ম্যাচ, গোল ১৭০টি। এছাড়া জার্মানির হয়ে ৪৮ ম্যাচ খেলেছেন, ছিলেন ২০১২ ইউরো ও ২০১৮ বিশ্বকাপে।

এমএলএসের ওয়েস্টার্ন কনফারেন্সে বর্তমানে গ্যালাক্সি শীর্ষে। সব মিলিয়ে টেবিলে ইন্টার মায়ামির পর দ্বিতীয় স্থানে। তাদের পরের ম্যাচ ২৪ আগস্ট আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম