‘চেষ্টা করছি, কিন্তু আমাদের দ্বারা হচ্ছে না’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২১, ২৩:১৯আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ০০:০৯

অফিসিয়াল প্রেস কনফারেন্সে এসে ম্যাচের সাফল্য-ব্যর্থতা কিংবা ভুল-ত্রুটিগুলোর ব্যাখ্যা দিয়ে থাকেন কোচিং স্টাফ কিংবা ক্রিকেটাররা। সাধারণত আইসিসির ইভেন্টে ম্যাচ সেরা কিংবা দলের বিষয়গুলো ঠিকভাবে তুলে ধরতে পারবেন- এমন কাউকেই পাঠানো হয়। চাপের ম্যাচ কিংবা হারের ম্যাচগুলোরতে দলের অধিনায়ক, সহ-অধিনায়ক কিংবা কোচিং স্টাফদের কেউ এসে প্রেস সামলান। কিন্তু বাংলাদেশে ক্রিকেট বোর্ড, ক্রিকেটারদের মতোই বরাবর উল্টো রথে চলছে। এই যেমন ইংলিশদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে প্রেস সামলানোর দায়িত্ব দেওয়া হলো একেবারে আনকোরা নাসুম আহমেদকে। ফলে যা হওয়ার তাই হলো, প্রশ্নবাণে জর্জরিত নাসুম আহমেদ ম্যাচ হারের কারণ হিসেবে বারবার বোঝানোর চেষ্টা করে গেলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমাদের দ্বারা হচ্ছে না।’

নাসুমের মতো একজন ক্রিকেটারকে দ্বি-পাক্ষিক সিরিজে পাঠানো হলে না হয় মানা যেতো। কিন্তু বিশ্বকাপের মতো জায়গায়, ইংল্যান্ড বিপক্ষে এমন বড় ম্যাচে দল যখন অসহায় আত্মসমপর্ণের করে, তখন এমন একজনকে প্রেসে পাঠানো কতোটা যুক্তিযুক্ত!  বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট যেন পালিয়ে বাঁচতে চাইলেন। এমন ম্যাচে নাসুমকে পাঠিয়ে তরুণ এই ক্রিকেটারের সঙ্গে রীতিমতো অন্যায় করলো বিসিবি। দ্বি-পাক্ষিক সিরিজে প্রায় এমন ঘটনা দেখা গেলে, আইসিসির ইভেন্টে অন্তত বিসিবির মিডিয়া দায়িত্বশীল ভূমিকা পালন করে!  

৩৫ বল আগেই ইংল্যান্ডের কাছে ৮ উইকেটের হারের চুলচেড়া বিশ্লেষণ করতে নাসুমকে পাঠানো হলেও নাসুম বারবারই আটকে যাচ্ছিলেন! আপনারা কেন পারছেন না? কেন হচ্ছে না বা কোথায় সমস্যা হচ্ছে? সাংবাদিকদের করা এসব প্রশ্নে তালগোল পাকিয়ে ফেলছিলেন নাসুম। নানা প্রশ্নে নাসুমের সোজাসাপ্টা উত্তর, ‘বল ভালো হয়নি, ব্যাটিং ভালো হয়নি। গরমেও সমস্যা হচ্ছে না। টানা খেলাতেও ক্লান্ত নই এবং কন্ডিশনও সমস্যা না।’

সাংবাদিকদের পাল্টা প্রশ্ন, তাহলে সমস্যা কোথায়? হুট করেই নাসুম মুখ ফসকে বলে ফেললেন, ‘বারবার একই প্রশ্ন। আমরা তো ভাই চেষ্টা করছি। হচ্ছে না… আমাদের ভাগ্য খারাপ। আমরা চেষ্টা করছি, কিন্তু আমাদের দিয়ে হচ্ছে না।’

তাহলে কী আপনাদের সামর্থ্যের ঘাটতি আছে। এবার নাসুমের উত্তর, ‘পারছি না বলতে- সেটা না, আমাদের দ্বারা হচ্ছে না। আমরা চেষ্টা করে যাচ্ছি। ভালোভাবে প্রয়োগ করতে পারছি না।'

শুধু ‘শিশুসুলভ’ উত্তর দিয়েই ক্ষান্ত হননি নাসুম। ভিন্ন প্রশ্নের উত্তরে বারবার বলার চেষ্টা করেছেন বাইরের কোনও সমালোচনা তাদের গায়ে লাগছে না। হয়তো সিনিয়র ক্রিকেটারদের শিখিয়ে দেওয়া কথাই তিনি সংবাদ সম্মেলনে আওড়ালেন। অথচ এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে তার মতো স্বল্পভাষী একজনের প্রেস সামলাতে পারার কথা নয়। তারপরও বিসিবিরি মিডিয়া বিভাগে কী ভেবে, কীভাবে এমন সিদ্ধান্ত নেয় সেটাই বড় প্রশ্ন? বাংলাদেশের সবচেয়ে ধনী ক্রীড়া সংগঠনে পেশাদারিত্ব ফিরলেই কেবল ক্রিকেটারদের মধ্যে পেশাদারিত্ব ফেরানো সম্ভব হবে। নয়তো এভাবেই অদ্ভুত উঠের পিঠে চলতে থাকবে বাংলাদেশের ক্রিকেট!

/আরআই/ইউএস/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম