মাদ্রিদ ওপেনের ফাইনালে মুখোমুখি জকোভিচ-মারে

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০১৬, ১৪:৪৮আপডেট : ০৮ মে ২০১৬, ১৪:৫৬

মুখোমুখি জকোভিচ-মারেমাদ্রিদ ওপেনের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছেন বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ ও ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে।
শনিবার সেমিফাইনালে জকোভিচ হারান জাপানের শীর্ষ বাছাই কাই নিশিকোরিকে। তাকে ৬-৩, ৭-৬ (৭/৪) গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন জকোভিচ।
অপর সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন মারে ৭-৫, ৬-৪ গেমে সরাসরি সেটে রাফায়েল নাদালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন।
এখন পর্যন্ত মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছেন জকোভিচই। মারের বিপক্ষে জকোভিচের হেড-টু-হেড রেকর্ড ২২-৯। রবিবার সেটাকে আরও সমৃদ্ধ করতেই ফাইনালে মারের বিপক্ষে নামতে যাচ্ছেন সার্বিয়ান জকোভিচ।
উল্লেখ্য, গত বছর নাদালকে ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছিলেন মারে। ক্লে কোর্টে এটা নাদালের বিপক্ষে মারের প্রথম জয়।
এদিকে নারীদের এককে ডমিনিকা চিবুলকোভাকে ৬-২, ৬-৪ গেমে সরাসরি সেটে হারিয়ে মাদ্রিদ ওপেনের শিরোপা জিতেছেন রোমানিয়ান সিমোনা হালেপ।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস