হারলে অঘটনই হত। কিন্তু সেরকম কিছুই হলো না। কানাডিয়ান তারকা মিলোস রাওনিককে হারিয়ে উইম্বলডনের শিরোপা জিতেছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে।
রবিবার অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে ফাইনালে মিলোস রাওনিককে ৬-৪, ৭-৬(৭-৩), ও ৭-৬ (৭-২) গেমে হারিয়ে ২০১৩ সালের পর উইম্বলডনের শিরোপা জিতেছেন তিনি।
জয়ের পর মারে বলেন, ‘আমি জানি এরকম একটি টুর্নামেন্টে কিরকম চাপ কাজ করে। আমি বেশ কয়েকবছর ধরে ভালোভাবেই অভ্যস্ত হয়ে গেছি কিভাবে এসব চাপকে জয় করতে হয়।’
২৯ বছর বয়সী মারেই প্রথম কোনও ব্রিটিশ টেনিস তারকা যিনি ১৯৩৫ সালের পর একাধিক উইম্বলডনের শিরোপা জিতলেন। ১৯৩৫ সালে ফ্রেড পেরি একাধিক শিরোপা জিতেছিলেন।
উল্লেখ্য, মারের এটি দ্বিতীয় উইম্বলডন শিরোপা। আর তৃতীয় গ্র্যান্ডস্লাম শিরোপা। অবশ্য এরআগে ১১বার ফাইনাল খেলেছেন। যেখানে ফাইনালে হেরেছেন ৮ বার।
/এফআইআর/








