জকোভিচের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমালেন মারে

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০১৬, ১৮:১২আপডেট : ১২ জুলাই ২০১৬, ১৮:১৩

দ্বিতীয়বারের মতো উইম্বলডনের শিরোপা জিতে এটিপি র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা নোভাক জকোভিচের সঙ্গে রেটিং পয়েন্টে ব্যবধান কমিয়েছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে।

উইম্বলডনে খেলার আগে জকোভিচের রেটিং পয়েন্ট ছিল ১৬৯৫০। যেখানে দ্বিতীয় স্থানে থাকা মারের পয়েন্ট ছিল ৮৯১৫। কিন্তু তৃতীয় রাউন্ডে জকোভিচের বিদায়ের পর তার ১৫০৪০ পয়েন্টের বিপরীতে চ্যাম্পিয়ন অ্যান্ডি মারের সংগ্রহ দাঁড়ায় ১০১৯৫ পয়েন্ট।
এদিকে উইম্বলডনের সপ্তম শিরোপা ও রেকর্ড ২২তম গ্র্যান্ড স্ল্যাম জিতে সেরেনা উইলিয়ামস ডব্লিউটিএ র‌্যাংকিংয়ের প্রথম স্থান ধরে রেখেছেন।
এছাড়া পুরুষদের র‌্যাংকিংয়ের শীর্ষ দশে খুব একটা পরিবর্তন হয়নি। রজার ফেদেরার ৩ নম্বরেই রয়েছেন। সেমিতে মারের কাছে পরাজিত টমাস বার্ডিচ ৯ থেকে আটে উঠেছেন।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম