নাভ্রাতিলোভাকে পেছনে ফেললেন সেরেনা

স্পোর্টস ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৭:১৯আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২৩

নাভ্রাতিলোভাকে পেছনে ফেললেন সেরেনা নিত্য নতুন রেকর্ড ছুঁয়ে নিজেকে উঁচুতেই নিয়ে যাচ্ছেন সেরেনা উইলিয়ামস। এই যেমন মার্টিনা নাভ্রাতিলোভাকে পেছনে ফেলে গড়েছেন উন্মুক্ত যুগে বেশি ম্যাচ জেতার রেকর্ড।  শুধু কি তাই, পুরুষদের টেনিসে রজার ফেদেরারের সঙ্গে এই রেকর্ডে তাকে ধরেও ফেলেছেন মার্কিন তারকা।

সেরেনা ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে হারিয়েছেন সুইডেনের জোহানা লারসনকে। হারিয়েছেন ৬-২, ৬-১ গেমে।

এই ফ্ল্যাশিং মিডোয় ১৯৯৯ সালেই প্রথম গ্র্যান্ড স্লাম জেতেন সেরেনা। আর সেখানেই নতুন রেকর্ড ছোঁয়ায় উচ্ছ্বাসটাও ভিন্নভাবে প্রকাশ করেন- ‘এমন জায়গায় এটা করতে পেরেছি, যেখানে সবকিছুই শুরু হয়েছিল। এটা আসলেই বেশ ভালো লাগার বিষয়। ছেলে ও মেয়েদের বিভাগে এমন জায়গায় যেতে পারার বিষয়টি দুর্লভ। যার অনুভূতিটাও বেশ।’

ইউএস ওপেনের শিরোপা জিতলে স্টেফি গ্রাফকে পেছনে ফেলে উন্মুক্ত যুগে নতুন রেকর্ড গড়বেন সেরেনা। যেটা হবে তার ২৩তম গ্র্যান্ড স্লাম।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম