কোথায় গিয়ে থামবেন সেরেনা?

স্পোর্টস ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৪৫আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৪৯

কোথায় গিয়ে থামবেন সেরেনা? টেনিস কোর্টে নারী-পুরুষ কাউকেই পাত্তা দিচ্ছেন না সেরেনা উইলিয়ামস।  একের পর এক রেকর্ড ভাঙা গড়ার খেলায় কিছুদিন আগেই মেয়েদের টেনিসে সর্বাধিক ম্যাচ জয়ের রেকর্ড গড়ে নাভ্রাতিলোভাকে পেছনে ফেলেন সেরেনা।  এবার সর্বাধিক ম্যাচ জয়ে ছেলেদের টেনিসে রজার ফেদেরারকেও পেছনে ফেলেছেন তিনি।  শুধু তাই নয়, নারী-পুরুষ সবাইকে পেছনে ফেলে নতুন আরেকটি রেকর্ড গড়েছেন এই মার্কিন তারকা।  গ্র্যান্ড স্লাম ম্যাচে বর্তমানে সেরেনার জয় সর্বাধিক ৩০৮টিতে।

ইউএস ওপেনে কাজাখস্তানের ইয়াস্লোভা ভেদোভাকে হারিয়ে এই রেকর্ড গড়েন সেরেনা। তাকে হারান ৬-২, ৬-৩ গেমে। এই জয়ের মধ্য দিয়ে ওপেনে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন ৩৪ বছর বয়সী তারকা। পরের ম্যাচে রোমানিয়ার পঞ্চম বাছাই সিমোনা হালেপের মুখোমুখি হবেন তিনি।

রেকর্ড গড়ার পর সর্বাধিক ম্যাচ জয়ের সংখ্যাকে বিশালভাবেই দেখছেন সেরেনা, ‘সত্যিই সংখ্যাটা বিশাল। আর আমি কখনও চিন্তা করিনি যে এখনও খেলতে পারবো। আর এটাও বলতে পারছি না কোথায় গিয়ে থামবো।’

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম