মারেকে চমকে দিলেন নিশিকোরি

স্পোর্টস ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৪:২৬আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৩০

মারেকে চমকে দিলেন নিশিকোরি আটকানোই যাচ্ছিল না তাকে। জিতলেন উইম্বলডন শিরোপা, এর আগে অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল পর্যন্তও গিয়েছিলেন তিনি। সবচেয়ে বড় কথা রিও অলিম্পিক থেকে সোনা জিতে অনন্য এক কীর্তি গড়েছেন অ্যান্ডি মারে। সেই তিনি কিনা ইউএস ওপেনে কোয়ার্টার ফাইনালেই করলেন আত্মসমর্পণ! দ্বিতীয় বাছাই এই ব্রিটিশকে চমকে দিয়েছেন জাপানের কেই নিশিকোরি।

কিছুটা প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ থাকলেও হার মেনেছেন  ১-৬, ৬-৪, ৪-৬, ৬-১, ৭-৫ গেমে। এই জয় দিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো বড় কোনও টুর্নামেন্টের সেমিফাইনালে উঠলেন নিশিকোরি। প্রথম সেটে এগিয়ে ছিলেন কিন্তু মারেই। চেনা ছন্দে থাকা ব্রিটিশ তারকা উড়িয়ে দিয়েছিলেন ৬-১ গেমে। এর পর বৃষ্টি হানা দিলে ম্যাচ হয়ে যায় বন্ধ। এর পরই পাল্টে যায় ম্যাচের চিত্র। বৃষ্টিকেই তাই অনেকটা দায়ী করলেন মারে, ‍‘আসলে ছাদের নিচে সার্ভ করাটা ভিন্ন ব্যাপার। এর আগে শুরুর দিকে ভালোভাবে সার্ভ করেছি। কিন্তু (বৃষ্টি) পরিস্থিতি সব কিছুর গতি কমিয়ে দেয়। যার ফলে প্রতিপক্ষের ফিরে আসা সহজ হয়ে যায়।’

মারের জন্য বৃষ্টি যখন ‘অভিশাপ’ বিপরীতে নিশিকোরির জন্য তা হয়ে আসে আশীর্বাদ। এই চমকের পেছনে বৃষ্টিকে আশীর্বাদ হিসেবেই তো দেখছেন জাপানিজ তারকা, ‘শুরুটা ভালো না হলেও শেষটা দারুণ হয়েছে। বৃষ্টিতে দেরি হওয়ায় আমি নিজের কৌশল পরিবর্তন করতে পেরেছি।’

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক