ক্যারিয়ারের সেরা বছর কেরবারের

স্পোর্টস ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০১৬, ১৪:২৯আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৩১

ইউএস ওপেন জয়ের পর পাল্লা ভারী ছিল তার দিকে। তা যতই ক্যারোলিনা পিলিস্কোভা হারিয়ে আসুন না কেন সেরেনা উইলিয়ামসকে। শেষ পর্যন্ত ইউএস ওপেনের জয়ের হাসি থাকল অ্যাঞ্জেলিক কেরবারের ঠোঁটেই। চেক প্রজাতন্ত্রের প্রতিপক্ষকে ৬-৩, ৪-৬, ৬-৪ গেমে হারিয়ে ইউএস ওপেনের প্রথম শিরোপা জিতেছেন তিনি। দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা জেতার পর জার্মান তারকা ‘ক্যারিয়ারের সেরা বছর’ ঘোষণা করলেন ২০১৬কে।
তা বলবেনই না বা কেন। এই বছরটা যে দুহাত ভরে দিয়েছে তাকে। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন থেকে জেতেন প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা। উঠেছিলেন আবার উইম্বলডনের ফাইনালে, সেখানে সেরেনা উইলিয়ামসের কাছে শিরোপা হারালেও ভুল করেননি ইউএস ওপেনে। এক বছরে তিনটি বড় টুর্নামেন্টের ফাইনাল ও দুটি শিরোপা জেতার পর তাই কেরবারের ঘোষণা, ‘এক বছরে দুটি গ্র্যান্ড স্লাম জয়। আমার ক্যারিয়ারের সেরা বছর।’
/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম