বিদায় ক্যাটি লাফ্রান্স!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৬, ১৭:১৫আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ১৭:১৭

বিদায় ক্যাটি লাফ্রান্স! জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপে খেলতে চার্টার্ড বিমানে ঢাকায় এসেছিলেন মার্কিন তারকা ক্যাটি লাফ্রান্স।  শুরুতে দুর্দান্ত খেললেও বিদায় নিয়েছেন কোয়ার্টার ফাইনালেই।  

ওয়ালটন ৩০তম বাংলাদেশ আইটিএফ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের বালিকা বিভাগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন আমেরিকার শীর্ষ এই বাছাই।

আজ বৃহস্পতিবার রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে লাফ্রান্স ভারতের মুশকান গুপ্তার কাছে ৬-৩,৬-৪ গেমে হার মানেন।

অন্য কোয়ার্টার ফাইনালগুলোতে ভারতের কেশপ তানিশা ৬-৪, ৭-৬ গেমে কোরিয়ার পার্ক জি মিনকে, চায়নার জিয়াওউই হু ৬-৩, ২-৬, ৬-৪ গেমে ভারতের হার্শা চ্যালা কে এবং চায়নার জিংগি ওয়াং ৬-১, ৬-৩ গেমে জাপানের রুনা ইচি নোজকে পরাজিত করে সেমি-ফাইনালে উঠেন।

এদিকে বালক এককের কোয়ার্টার ফাইনালে ভারতের মৃতুঞ্জয় বাদোলা ৬-৪, ৬-৪ গেমে কোরিয়ার কি বাম কিমকে, ভারতের রিসাব শারদা ৬-২, ৬-৩ গেমে কোরিয়ার জাং হো সিনকে, কোরিয়ার চ্যাং ওক পার্ক ৭-৬, ৭-৫ গেমে ভারতের কারান শ্রীভাসতাভকে এবং ভারতের সাচ্চি শর্মা ৩-৬, ৬-৪, ৬-২ গেমে স্বদেশি প্রনেশ বাবুকে পরাজিত করে সেমি-ফাইনালে পৌঁছান।

 /আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম