রোমাঞ্চকর ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে ফেদেরার

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০১৭, ১৮:৩৭আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১৮:৪৩

রজার ফেদেরার জয়রথ ছুটছেই রজার ফেদেরারের। এবার পাঁচ সেটের রোমাঞ্চকর ম্যাচে কেই নিশিকোরিকে হারিয়ে নিশ্চিত করেছেন তিনি অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল।

এবার দিয়ে ১৩তম কোয়ার্টার ফাইনালে উঠলেন ফেদেরার অস্ট্রেলিয়ান ওপেনের। সেই সঙ্গে নিজের ১৮তম গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্নের পথেও এগিয়ে গেলেন আরেক ধাপ। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম থেকে চারবার শিরোপা জেতা এই সুইস তারকা পঞ্চম বাছাই নিশিকোরিকে হারিয়েছেন ৬-৭ (৪-৭), ৬-৪, ৬-১, ৪-৬, ৬-৩ গেমে।

হাঁটুর চোটে প্রায় ছয় মাস কোর্টের বাইরে কাটাতে হয়েছে ফেদেরারকে। ফিট হয়ে অস্ট্রেলিয়ান ওপেন দিয়েই নেমেছেন প্রথম প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে। দীর্ঘ সময় পর কোর্টে ফিরলেও তার পারফরম্যান্সে কিন্তু সেটার ছাপ নেই একেবারেই। বরং প্রতিপক্ষকে ঘায়েল করে এগিয়ে যাচ্ছেন ধাপে ধাপে। শেষ ষোলোর লড়াইটাই যেমন। প্রথম সেট হারলেন, তাতে অবশ্য দমে যাননি তিনি, ঘুরে দাঁড়িয়ে জিতে নিলেন পরের দুই সেট। যদিও গত কিছুদিন ফর্মের তুঙ্গে থাকা নিশিকোরি সহজে হার মানার লোক নন, চতুর্থ সেট জিতে নিয়ে এই জাপানিজ জমিয়ে দেন ম্যাচ। অবশ্য অভিজ্ঞ ফেদেরারের পঞ্চম সেট জিতে নিতে সমস্যা হয়নি এতটুকু।

শেষ ষোলোর বাধা পেরোনো ফেদেরার কোয়ার্টার ফাইনালে লড়বেন মিসকা জভেরেভের বিপক্ষে, যিনি এই রাউন্ডে উঠেছেন অ্যান্ডি মারেকে হারিয়ে।

এদিকে তৃতীয় বাছাই স্তানিসলাস ওয়ারিঙ্কা উঠেছেন কোয়ার্টার ফাইনালে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে সুইস এই তারকা ৭-৬ (৭-২), ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৪) গেমে হারিয়েছেন আন্দ্রে সেপ্পিকে। শেষ আটের লড়াইয়ে তার প্রতিপক্ষ ফ্রান্সের জো-উইলফ্রেড সঙ্গা। বিবিসি

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম