উইম্বলডনে ওয়াইল্ড কার্ড চাইবেন না শারাপোভা

স্পোর্টস ডেস্ক
২০ মে ২০১৭, ১০:৩৬আপডেট : ২০ মে ২০১৭, ১১:০৯

উইম্বলডনে ওয়াইল্ড কার্ড চাইবেন না শারাপোভা ডোপ পাপের পর ওয়াইল্ড কার্ড নিয়েই বেশ কয়েকটি টুর্নামেন্টে খেলে ফেলেন রাশিয়ান তারকা মারিয়া শারাপোভা। আশায় ছিলেন হয়তো ফ্রেঞ্চ ওপেনেও ভাগ্য খুলবে। কিন্তু তাকে হতাশায় ডুবিয়ে সাফ না জানিয়ে দেয় কর্তৃপক্ষ। ফ্রেঞ্চ ওপেনে ওয়াইল্ড কার্ড আর পাওয়া হয়নি মারিয়া শারাপোভার। তাই এবার আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখছেন উইম্বলডনে খেলতে। সেখানে ওয়াইল্ড কার্ড ছাড়া বাছাই পর্বেই খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সিদ্ধান্তটা যে একরকম জবাব। সেটা নিজের মুখেই জানিয়ে দিয়েছেন শারাপোভা, ‘আমি মূল পর্বে ওয়াইল্ড কার্ডের জন্য আর অনুরোধ করবো না। বাছাই খেলেই চূড়ান্ত পর্বে জায়গা পেতে চাই।’

ফ্রেঞ্চ ওপেন তাকে ওয়াইল্ড কার্ড না দেওয়ার পেছনে ব্যাখ্যা দিয়েছিল। আর সেটা ছিল, ‘ইনজুরির জন্য ওয়াইল্ড কার্ড হয়। কিন্তু ডোপ পাপের ওয়াইল্ড কার্ড হয় না।’

অনাকাঙ্ক্ষিত সেই ডোপ পাপের জন্য এমন দুর্দিন আসবে, তা হয়তো আগে টের পাননি শারাপোভা। কিন্তু যখন পেয়েই গেলেন, তখন কোর্টেই এর জবাব দেওয়ার সিদ্ধান্ত নিলেন।

শারাপোভা দীর্ঘ দিন পর ফেরায় এর প্রভাব পড়েছে র‌্যাংকিংয়ে। বর্তমানে আছেন ২১১ নম্বরে। এই অবস্থান মূল পর্বে তাকে জায়গা না দিলেও বাছাই খেলতে দিবে অনায়াসেই।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম