ব্রিটিশদের আক্ষেপ দূর করলেন মারে-কন্তা

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০১৭, ২২:৩৮আপডেট : ১০ জুলাই ২০১৭, ২২:৩৮

অ্যান্ডি মারে ও ইয়োহানা কন্তা ঘরের কোর্ট, অথচ ব্রিটিশদের বেশিরভাগ থাকতে হয়েছে দর্শক হয়ে। ৩৬ বছরের আক্ষেপ দূর করে ২০১৩ সালে প্রথমবার উইম্বলডনে ব্রিটিশদের পতাকা উড়িয়েছিলেন অ্যান্ডি মারে। দুই বছর পর আবারও অল ইংল্যান্ড ক্লাবে শিরোপা উঁচিয়ে ধরেন এই স্কটিশ। এবারের উইম্বলডনে আরেকটি আক্ষেপ দূর হলো, তবে সেটা শুধু তার হাত ধরে নয়। মেয়েদের এককে ইয়োহানা কন্তা শেষ আট নিশ্চিত করাতেই দীর্ঘ ৪৪ বছর পর উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে একসঙ্গে জায়গা করে নিয়েছে ব্রিটিশ কোনও পুরুষ ও মহিলা।

মেয়েদের এককের শেষ ষোলোর লড়াইয়ে ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়াকে ৭-৬ (৭-৩), ৪-৬, ৬-৪ গেমে হারিয়ে ১৯৮৪ সালের পর ব্রিটিশ কোনও মহিলা হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন কন্তা। ছেলেদের এককে মারে পেয়েছেন সহজ জয়। সেন্টার কোর্টে ফ্রান্সের বেনোয়িত পাইরেকে হারিয়েছেন তিনি ৭-৬ (৭-১), ৬-৪, ৬-৪ গেমে।

রজার টেলর ও ভার্জিনা ওয়েড শেষবার ব্রিটিশ পুরুষ ও মহিলা হিসেবে একসঙ্গে জায়গা করে নিয়েছিলেন উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে। ৪৪ বছর পর আবার সেই দিন ফিরিয়ে এনেছেন মারে ও কন্তা। কন্তা আবার জো দুরিয়ের পর প্রথম ব্রিটিশ মহিলা হিসেবে শেষ আটে পৌঁছেছেন ৩৩ বছর অপেক্ষার পর।

এই দিনটারই অপেক্ষায় ছিলেন অস্ট্রেলিয়ার সিডনিতে জন্ম নেওয়া ২৬ বছর বয়সী এই তারকা, ‘যখন ছোট ছিলাম, এমনকি এখনও আমি স্বপ্ন দেখতাম এই ধরনের বড় মঞ্চে পারফরম করার। সুযোগটা এবার পেয়ে গেলাম।’ সেমিফাইনালে ওঠার লড়াই হবে তার দ্বিতীয় বাছাই সিমোনা হালেপের সঙ্গে। যিনি শেষ ষোলোতে বিদায় করে দিয়েছেন ভিক্তোরিয়া আজারেঙ্কাকে। ‘মা’ হিসেবে উইম্বলডনে ইতিহাস লেখার মিশন থেমে গেছে এই বেলারুশিয়ান তারকার ৬-৭ (৩-৭), ২-৬ গেমে হেরে। বিবিসি

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম