স্টেফেন্সের ইউএস ওপেন জয়

স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০১৭, ১০:৫৩আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ১০:৫৩

শিরোপা হাতে স্টেফেন্স ছয় সপ্তাহ আগেও র‌্যাংকিংয়ে ৯৫৭ নম্বরে ছিলেন স্লোন স্টেফেন্স। পায়ের চোট তাকে নামিয়ে দিয়েছিল অনেক নিচে। ১১ মাস পর ফিরেছিলেন উইম্বলডনে। প্রথম রাউন্ডেই নিয়েছিলেন বিদায়। কিন্তু দুই মাসে অনেক কিছু বদলে গেছে তার। ১৬ ম্যাচের ১৪টি জিতে অবাছাই এ আমেরিকান উঠলেন প্রথম কোনও গ্র্যান্ড স্লামের ফাইনালে। জিতলেন ইউএস ওপেন শিরোপা।

আর্থার অ্যাশে স্টেডিয়ামে শনিবার গ্যালারি মুখরিত ছিল আমেরিকানদের উৎসাহ-উদ্দীপনায়। কারণ তারা নিশ্চিত ছিল তাদের ঘরেই থাকছে ইউএস ওপেন শিরোপা। প্রতিপক্ষ দুজনই যে আমেরিকার। স্টেফেন্সের মতো তার স্বদেশী ম্যাডিসন কিসেরও এটি প্রথম ফাইনাল। দুজনের মধ্যে বন্ধুত্বও বেশ। কিন্তু খেলা শুরু হওয়ার পর পেশাদারিত্ব হয়ে উঠলো তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

২৪ বছর বয়সী স্টেফেন্স ১৫তম বাছাই কিসকে হারিয়েছেন ৬-৩, ৬-০ গেমে। উন্মুক্ত যুগে মেয়েদের এককে পঞ্চম অবাছাই হিসেবে কোনও গ্র্যান্ড স্লামে চ্যাম্পিয়ন হলেন র‌্যাংকিংয়ের ৮৩ নম্বরে থাকা এ তরুণী।

২০০২ সালে অস্ট্রেলিয়ান ওপেনে জেনিফার ক্যাপ্রিয়াতির পর উইলিয়ামস পরিবারের বাইরে প্রথম কোনও আমেরিকান মেয়ে গ্র্যান্ড স্লামে চ্যাম্পিয়ন হলো।

জয়ের পর কিসের অভিনন্দন পেলেন স্টেফেন্স ২.৮৪ মিলিয়ন পাউন্ড জয়ের পর বিশ্বাস-অবিশ্বাসের মাঝে দুলছিলেন স্টেফেন্স। তবে ছোটবেলার বন্ধুকে হারানোর পর উচ্ছ্বাসের লাগাম টেনে ধরেছেন তিনি, ‘জানুয়ারিতে অস্ত্রোপচার হয়েছিল আমার। তখন যদি কেউ বলতো আমি ইউএস ওপেন জিতব, সঙ্গে সঙ্গে বলতাম অসম্ভব। এ পথচলা দারুণ। আর এ প্রতিযোগিতায় ম্যাডিসন ছিল আমার অন্যতম সেরা বন্ধু। আমি তাকে বলেছিলাম ম্যাচটা যদি ড্র হতো।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম